Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'তোমার নাকটা বাঁকা, আগে ঠিক করে এসো', 'আন্দাজ' ছবির আগে প্রিয়াঙ্কাকে বলেছিলেন সুনীল দর্শন

২০০৩ সালের সুপারহিট ছবি আন্দাজ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু জানেন কি, সেই ছবির আগে প্রিয়াঙ্কাকে তাঁর চেহারা নিয়ে পরামর্শ দিয়েছিলেন ছবির প্রযোজক সুনীল দর্শন? 

'তোমার নাকটা বাঁকা, আগে ঠিক করে এসো', 'আন্দাজ' ছবির আগে প্রিয়াঙ্কাকে বলেছিলেন সুনীল দর্শন

প্রিয়াঙ্কা চোপড়া

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 10 July 2025 12:02

দ্য ওয়াল ব্যুরো: ২০০৩ সালের সুপারহিট ছবি আন্দাজ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। কিন্তু জানেন কি, সেই ছবির আগে প্রিয়াঙ্কাকে তাঁর চেহারা নিয়ে পরামর্শ দিয়েছিলেন ছবির প্রযোজক সুনীল দর্শন (Suneel Darshan)? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরনো স্মৃতি ফিরিয়ে আনলেন তিনি।

‘Minutes of Masala’-র সঙ্গে কথোপকথনে সুনীল দর্শন বলেন, “আন্দাজ করার আগে আমি ওকে বলেছিলাম, ওর নাকের ব্রিজটা একটু ঠিক করানো উচিত। কারণ একটু বাঁকা মতো।’’ তাঁর কথায়, প্রিয়াঙ্কা ও তাঁর পরিবার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন। “ওর বাবা-মা দু’জনেই ডাক্তার, তাই এটা কোনও বড় সমস্যা ছিল না। খুব দ্রুত ওটা সারিয়ে ফেলেছিল।”

প্রিয়াঙ্কা পরে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, নাকের যে অস্ত্রোপচারটি তিনি করেছিলেন, তা মূলত সাইনাস সংক্রান্ত সমস্যা থেকে। তবে সেই অস্ত্রোপচারে জটিলতা দেখা দেওয়ায় তাঁর নাকের গঠন পুরোপুরি বদলে যায়। এই বদলের পর তাঁকে ‘প্লাস্টিক চোপড়া’ বলে বিদ্রুপও শুনতে হয়।

হাওয়ার্ড স্টার্ন শো-তে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই বলেছিলেন, “আমি ভাবতেই পারিনি একটা সাধারণ পলিপ অপারেশন আমার কেরিয়ার ধ্বংস করে দেবে। ওই সময়টা আমার জীবনের সবচেয়ে বিভীষিকাময় ছিল।”

তবে সেই কঠিন সময়েও সুনীল দর্শন প্রিয়াঙ্কার মধ্যে সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। তাঁর কথায়, “প্রিয়াঙ্কা হয়তো প্রচলিত সৌন্দর্যের মাপকাঠিতে এক নম্বরে ছিল না, কিন্তু ওর মধ্যে ছিল এক অদ্ভুত উপস্থিতি আর মোহময় কণ্ঠস্বর।”
 


```