Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

একতরফা প্রেম সাংঘাতিক! সঞ্জীব কুমারকে ভালবেসে ফুরিয়ে যান সুলক্ষণা! কেমন আছেন উত্তমকুমারের নায়িকা?

কেরিয়ারের শুরুতে তিনি সত্যিই ছিলেন সুলক্ষণা মেয়ে। কিন্তু ব্যর্থ প্রেমের আঘাতে হারিয়ে গেলেন 'সেভেন্টিজ ডিভা' সুলক্ষণা। 

একতরফা প্রেম সাংঘাতিক! সঞ্জীব কুমারকে ভালবেসে ফুরিয়ে যান সুলক্ষণা! কেমন আছেন উত্তমকুমারের নায়িকা?

শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 12 July 2025 13:34

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

'মনে রং না লাগলে তবে 
এই হোলি কেমন হোলি 
না লাগলে রং ফোটে 
কি আর যৌবনেরই কলি'

মনে রং লেগে ফুটেছিল যৌবনেরই কলি কিন্তু সেই প্রেমের কলি ঝরে গিয়েছিল অচিরেই। কারণ প্রেম ছিল এক তরফা। আর তাতেই শেষ হয়ে গেলেন সুলক্ষণা পণ্ডিত। সুন্দরী নায়িকার এক করুণ কাহিনি। আজ তাঁর জন্মদিন কেমন ভাবে কাটাচ্ছেন অভিনেত্রী?

কেরিয়ারের শুরুতে তিনি সত্যিই ছিলেন সুলক্ষণা মেয়ে। কিন্তু ব্যর্থ প্রেমের আঘাতে হারিয়ে গেলেন 'সেভেন্টিজ ডিভা' সুলক্ষণা। যার নামের আগে বম্বের সাংবাদিকরা 'হট' শব্দটি ব্যবহার করতেন, সেই নায়িকা আজ কার্যত অথর্ব। জড়ভরত অবস্থায় কোনও রকমে দিন কাটাচ্ছেন, অর্থকষ্টে ভুগছেন।

Forlorn- Sulakshana Pandit | The River


তাঁর আসল নাম সুলক্ষণা প্রতাপ নারায়ণ পণ্ডিত। সাংগীতিক পরিবারে জন্ম। সুলক্ষণা হরিয়ানা রাজ্যের  হিসার (বর্তমানে ফতেহাবাদ) জেলার পিলিমান্ডোরি গ্রামে জন্মগ্রহণ করেন। বিখ্যাত ধ্রুপদী কণ্ঠশিল্পী ও কিংবদন্তি পণ্ডিত যশরাজ হলেন তাঁর কাকা। সুলক্ষণার দুই ভাই পরে হন বলিউডের বিখ্যাত সুরকার জুটি, যতীন-ললিত।

১৯৬৭ সালে ‘তকদির’ ছবিতে লতা মঙ্গেশকরের সঙ্গে 'সাত সমুন্দর পার সে' গান গেয়ে শিশু গায়িকা হিসেবে তাঁর গানের কর্মজীবন শুরু করেন সুলক্ষণা। সুলক্ষণা যখন বড় হয়ে নায়িকা হন, তখন তাঁর লিপে আবার লতা মঙ্গেশকর গান গেয়েছেন।

এর পর সুলক্ষণা হেমন্ত মুখোপাধ্যায় এবং কিশোর কুমারের মতো খ্যাতিমান সংগীতশিল্পীদের সঙ্গে গান রেকর্ড করেছিলেন। তিনি হিন্দি, বাংলা, মারাঠি, ওড়িয়া এবং গুজরাতি ভাষায় গান গেয়েছেন। কিশোর কুমার ও রফির সঙ্গে কনসার্টে গাইতেন সুলক্ষণা। সংকল্প (১৯৭৫) ছবির 'তু হি সাগর হ্যায়, তু হি কিনারা' গানের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ গায়িকার ফিল্মফেয়ার পুরস্কার জেতেন তিনি।

Sulakshana Pandit birthday | सुलक्षणा पंडित के बारे में | Sulakshana Pandit  facts, Sulakshana Pandit songs, Sulakshana Pandit family, Sulakshana Pandit  age, Sulakshana Pandit movies, film stars born on 12th july, सुलक्षणा

হেমন্ত মুখোপাধ্যায়ের 'রাহগীর' ছবিতে গান গাইতে আসেন সুলক্ষণা। 'রাহগীর' ছবির পরিচালক ছিলেন তরুণ মজুমদার। 'পলাতক' ছবির হিন্দি রূপ ছিল 'রাহগীর'। এই ছবিতে গান গাওয়ার সময়ে হেমন্ত সুলক্ষণাকে পরামর্শ দেন, গায়িকা হওয়ার পাশাপাশি তাঁর নায়িকা হওয়ারও যোগ্যতা আছে। হেমন্তর কথায় প্রথমেই রাজি হননি সুলক্ষণা। কিন্তু পিতার মৃত্যু ও অভাবের সংসার চালাতে সুলক্ষণা ফিল্মে যোগদান করেন। এক সাক্ষাৎকারে সুলক্ষণা নিজেই জানান, হেমন্তর ভবিষ্যদ্বাণী ফলে যায় তাঁর জীবনে।

১৯৭৫ সালে তাঁর অভিনয় জীবন সাসপেন্স থ্রিলার 'উলজাহন' ছবি দিয়ে শুরু হয়েছিল সঞ্জীব কুমারের বিপরীতে। প্রথম ছবিতেই প্রথম দেখায় সুলক্ষণা প্রেমে পড়ে যান সুপারস্টার সঞ্জীবকুমারের। তখন সঞ্জীবকুমার এক ব্যর্থ প্রেমিক। প্রথম ভালবাসা হেমা মালিনীর থেকে প্রত্যাখ্যাত হয়েছেন। সেই সময় সঞ্জীবকুমারের আঘাতে মলম লাগাতে চেয়েছিলেন সুলক্ষণা। দু'জনের ছিল বয়সের তফাত।

Sulakshana Pandit Was In Love With Sanjeev Kumar But Actor Rejected Her  Marriage Proposal So She Remaind Unmarried For Life - Entertainment News:  Amar Ujala - Flashback:इस अभिनेता से एकतरफा प्यार कर

কিন্তু সঞ্জীবকুমার তাঁকে কোনওদিন ভালবাসেননি। একসঙ্গে ছবি করলেও সঞ্জীব সুলক্ষণাকে হেমার জায়গায় বসাননি। হেমার বিরহে সঞ্জীব নেশায় ডুবে থাকতেন। ইতিমধ্যে তাঁর প্রথম হার্ট অ্যাটাক হয়। আমেরিকায় গিয়ে বাইপাস সার্জারি করান তিনি। সুস্থ হওয়ার সময়ে তাঁর সঙ্গে ছিলেন সুলক্ষণাই। নিজের কেরিয়ার ভুলে সেবা করতেন মনের মানুষের।

একবার এক মন্দিরে ঘুরতে গিয়ে সুলক্ষণা সঞ্জীবকে বলেন, ঠাকুরের সামনে তাঁকে সিঁদুর পরিয়ে দিতে। সঞ্জীব স্পষ্ট জবাব দেন তাঁর স্ত্রীর জায়গায় একমাত্র রয়েছেন তাঁর প্রথম ভালবাসা হেমা। ততদিনে হেমা ধর্মেন্দ্রর ঘরণী। সঞ্জীবের থেকে প্রত্যাখাত হয়ে সুলক্ষণা আরও ভেঙে পড়েন। রাজেশ খান্না, জিতেন্দ্র, বিনোদ খান্না, ঋষি কাপুর, রাজ বব্বর এবং রাকেশ রোশনের সঙ্গে কাজ করেছেন সুলক্ষণা। কিন্তু তাঁর মনে শুধুই ছিলেন সঞ্জীব।

১৯৭৮ সালে উত্তমকুমারের নায়িকা হয়ে 'বন্দী' ছবিতে কাজ করেছিলেন সুলক্ষণা। ছবিটি বাংলা ও হিন্দি, ডবল ভার্সনের ছবি। বিগ বাজেট ছবি হলেও আলো সরকারের মোটা দাগের পরিচালনার কারণে বক্সঅফিসে ছবিটি মুখ থুবড়ে পরে। দ্বৈত ভূমিকায় অভিনয় করেন মহানায়ক। শ্যামল মিত্রর সঙ্গীত পরিচালনায় ছবির গান ছিল সুপারহিট। কিন্তু উত্তমকুমারকে এত মেলোড্রামাটিক রাজার চরিত্রে দর্শক নেয়নি। তবে উত্তমকুমারের নায়িকা রূপে বাংলা ছবিতে নাম লেখালেন সুলক্ষণা। মাল্টিস্টারার কালার ছবি তাই আকর্ষণীয় ছিল।

Sulakshana pandit... Uttam Kumar Bandie 1978

১৯৮৫ সালে অত্যধিক মদ্যপানের ফলে ম্যাসিভ হার্ট অ্যাটাকে প্রয়াত হন সঞ্জীবকুমার, মাত্র ৪৭ বছর বয়সেই। তারপর থেকে নিজেকে ঘরবন্দি করে ফেলেন সুলক্ষণা। এর পর তাঁর মায়ের মৃত্যুতে আরও আঘাত পান তিনি। ফিল্মের অফার আসাও বন্ধ হয়ে যায়। সুলক্ষণা বলেন, 'তখন আমি জানতাম, লিড চরিত্রে নায়িকা হওয়ার অফার পাব না। কিন্তু আমার গানের গলা ভাল ছিল। প্লেব্যাকেও কেন আমায় ডাকল না!'

শেষবারের মতো সুলক্ষণা প্লে ব্যাক করেন যতীন-ললিত ভাইদের সুরে 'খামোশি' ছবিতে। বর্তমানে বলিউড ভুলে গেছে যতীন-ললিত, দুই সুরকার ভাইকেও।

সুলক্ষণার নিজের বোন বিজয়েতা পণ্ডিত বাংলা ছবি 'অমর সঙ্গী'তে প্রসেনজিতের হিরোইন রূপে আজও জনপ্রিয়। বিজয়েতা 'লাভ স্টোরি' ছবি দিয়ে বলিউডে খ্যাতি অর্জন করেন।

অনেক রটনা রটেছিল, ব্যর্থ প্রেমে সুলক্ষণা উন্মাদিনী হয়ে গিয়েছেন। আসলে তিনি ডিপ্রেশানে চলে গিয়েছিলেন। বোন বিজয়তা জানিয়েছেন, দিদি রেডিওয় নিজের গানের শো আর ভক্তিমূলক গান শোনেন আজকাল। সুলক্ষণাকে দিয়ে ভক্তিমূলক অ্যালবামে গাওয়াতে চেয়েছিলেন ভগ্নীপতি আদেশ শ্রীবাস্তব। কিন্তু আদেশ মারা যাওয়ায় সে ইচ্ছে আর পূর্ণ হয়নি। বিজয়েতা ও আদেশের দুই ছেলেকে মায়ের মতো ভালবাসেন সুলক্ষণা।

Priya | The Pandit sisters. Sandhya, Vijayta and Sulakshana. They have 3  brothers : Music directors Jatin-Lalit and Mandheer. #vijayatapandit... |  Instagram

যে পরিবারের এতগুলি মানুষ একসময় বলিউড শাসন করতেন তাঁরা আজ প্রায় অর্থশূন্য হয়ে দিন কাটাচ্ছেন, ভাবলেই আশ্চর্য লাগে! আসলে মদ্যপান আর জীবনে হতাশার কারণে ডুবে যেতে থাকে সংসার। ৭১ বছরের নায়িকাকে দেখলে মেলানো মুশকিল তাঁর যৌবনসরসী রূপের সঙ্গে। জরা, অর্থসংকট, একাকীত্ব শিল্পীর জীবনের যেন আর এক পীঠ।

সঞ্জীব কুমারকে ভালবেসে সুলক্ষণা কখনও বিয়ে করেননি। এই ত্যাগ কম ত্যাগ নয়। পরে অর্থ কষ্টে বাড়ির সব আসবাব পত্র বিক্রি করে একা ফাঁকা ফ্ল্যাটে থাকতেন সুলক্ষণা। ফ্ল্যাট মেরামতের পয়সা ছিল না। ঋণের বোঝাও ছিল মাথার উপর। শেষ পর্যন্ত জিতেন্দ্র সুলক্ষণার মত নিয়ে সেই বাড়ি বেচে সুলক্ষণাকে ছোট ফ্ল্যাট কিনে দেন। যদিও সে ফ্ল্যাট ভাড়া দিয়ে বোন বিজয়েতার কাছে থাকেন সুলক্ষণা।

Did unrequited love push Sulakshana Pandit into the shadows?


রাজেন্দ্র কুমারের ছেলে কুমার গৌরবকে ভালবেসে বিজয়েতা পণ্ডিত পাননি। আবার দিদি সুলক্ষণা পণ্ডিতও সঞ্জীব কুমারকে ভালবেসে চিরতরে স্বাভাবিক জীবন হারিয়ে ফেললেন। হয়তো আজ তাঁর নিজের জন্মদিনটাও মনে নেই।


```