Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাইপাসের ফাঁকা ফ্ল্যাটে পড়েছিল দেহ, কীভাবে মৃত্যু হয় ‘একেনবাবুর’ স্রষ্টার?

দিনটা ছিল ১৮ জানুয়ারি ২০২৩। রোজকারের মতো পরিচারিকা এসেছিলেন কাজ করতে। ভিতর থেকে দরজা বন্ধ। কলিং বেল, ডাকাডাকি, তবে সাড়া মেলেনি সুজনবাবুর।

বাইপাসের ফাঁকা ফ্ল্যাটে পড়েছিল দেহ, কীভাবে মৃত্যু হয় ‘একেনবাবুর’ স্রষ্টার?

শেষ আপডেট: 19 May 2025 20:49

দ্য ওয়াল ব্যুরো: মুক্তি পেয়েছেন একেনবাবু সিরিজের নতুন ছবি 'বেনারসে বিভীষিকা'। বক্সঅফিস বলছে,  বেশ ভালই পারফর্ম করছে ওই ছবি। গরমের ছুটিতে কচিকাঁচার দল হাজির হচ্ছে প্রেক্ষাগৃহে। একেনের রচয়িতা সুজন দাশগুপ্ত । প্রখ্যাত সাহিত্যিক তিনি। ভাত-ঘুম দেওয়া, সাদামাঠা বাঙালিও যে হতে পারে গোয়েন্দা, পাঠককে চিনিয়েছিলেন তিনিই। তবে জানেন কি, বছর আড়াই আগে ইএমবাইপাসের এক ফাঁকা ফ্ল্যাট থেকে এই মানুষটারই উদ্ধার হয়েছিল নিথর দেহ।

দিনটা ছিল ১৮ জানুয়ারি ২০২৩। রোজকারের মতো পরিচারিকা এসেছিলেন কাজ করতে। ভিতর থেকে দরজা বন্ধ। কলিং বেল, ডাকাডাকি, তবে সাড়া মেলেনি সুজনবাবুর। সেই পরিচারিকাই এরপর ডেকে আনেন ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীদের। তাঁরা এসেও সাড়া পাননি।

 

খবর যায় লেখকের এক আত্মীয়ের কাছে। খবর যায় পুলিশেও। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকলে দেখা যায়, মাস্টার বেডরুম সংলগ্ন ওয়াশরুমে পড়ে আছেন সুজনবাবু। শ্বাস নেই। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি। হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয়, মৃত্যু হয়েছে আগেই।

সে সময় ফ্ল্যাটে একাই ছিলেন সুজনবাবু। স্ত্রী ছিলেন শান্তিনিকেতনে। আর সন্তান বিদেশে। তবে কি আত্মহত্যা? খাঁড়া হয় একের একের পর এক জল্পনা! চলে হইচই। দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। প্রাথমিক রিপোর্টে জানা যায়, 'নো ফাউল প্লে'। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। হয়তো শৌচাগারে যেতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই সব শেষ।

বয়স হয়েছিল ৮০ বছর। শেষের বেশ অনেকগুলো বছর মার্কিন যুক্তরাষ্ট্রেই থাকতেন সুজন বাবু ও তাঁর পরিবার। ২০২২ নাগাদ কলকাতা ফিরে আসেন। ইচ্ছে ছিল নতুন বই প্রকাশ করবেন, তবে তা আর হয়নি। তবে সুজনের হাত ধরেই মঞ্চ থেকে পর্দায় উত্তরণ হয়েছিল অনির্বাণ চক্রবর্তীর। বাঙালি পেয়েছিল সাদামাঠা এক ভালমানুষ গোয়েন্দাকে। সেই গোয়েন্দাকে নিয়ে আজ চারিদিকে হইহই। তবে যার হাতে সৃষ্টি হয়েছিল এই আইকনিক চরিত্র, তিনিই আর নেই। একেন-উন্মাদনার আঁচ পেয়েছিলেন ঠিকই তবে তা পুরোদমে উপভোগ করার আগেই সব শেষ! সবটা দেখা হল না সুজনবাবুর।


```