Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গান গেয়েও পেলেন না ডাক! ‘একেন’-এর প্রিমিয়ারে ব্রাত্য হয়ে অভিমান সিধুর

সিধু আশা করেছিলেন ডাক পাবেন তিনি। দ্বিতীয় সিজনে পেয়েছিলেন। তবে এবার সে গুড়ে বালি! 

গান গেয়েও পেলেন না ডাক! ‘একেন’-এর প্রিমিয়ারে ব্রাত্য হয়ে অভিমান সিধুর

শেষ আপডেট: 19 May 2025 20:25

দ্য ওয়াল ব্যুরো: একেনবাবুর ঝাঁ চকচকে প্রিমিয়ার শো। হাজির টলিউডের চেনা মুখেরা। সে এক দেখার মতো আয়োজন বটে! তবে এই আয়োজনের মাঝেই অনুপস্থিত একজন! তিনি সিদ্ধার্থ শংকর রায় ওরফে সিধু। একেনবাবু সিরিজের নতুন ছবি 'বেনারসে বিভীষিকা'য় আমন্ত্রণ জানানো হয়নি তাঁকে। 


গায়ক অভিমানী। হবেন নাই বা কেন? একেন শুনলেই যে গান গুনগুনিয়ে ওঠেন আট থেকে আশি-- সেই গানটাই তো গেয়েছেন তিনি। অর্থাৎ একেনের টাইটেল ট্র্যাক সিধুরই গলায়। এবার বেনারসে রহস্যের খোঁজ। তাই সেই ট্র্যাকে মিশেছে 'ইন্ডি টাচ' তবু গানের কথা থেকে শুরু করে মেজাজ, সব একই আছে।

#rel

সিধু আশা করেছিলেন ডাক পাবেন তিনি। দ্বিতীয় সিজনে পেয়েছিলেন। তবে এবার সে গুড়ে বালি! অথচ নিজের সামাজিক মাধ্যম থেকে একেনের ছবির পোস্টার শেয়ার করতে কিন্তু তিনি ভোলেননি। প্রসঙ্গত, এই ভুল নজরে আসা মাত্রই ক্ষমা চেয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন এ একেবারেই অনিচ্ছাকৃত।

বিতর্ক হলেও বক্সঅফিস বলছে,  বেশ ভালই পারফর্ম করছে ওই ছবি। গরমের ছুটিতে কচিকাঁচার দল হাজির হচ্ছে প্রেক্ষাগৃহে। এই ছবিতে এবারে নতুন সংযোজন ঈশা সাহা। ছবিতে এক অবাঙালি চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। একেন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বসিত ঈশা। ভাল পারফরম্যান্সে খুশি একেন অর্থাৎ অনির্বাণ চক্রবর্তীও।


```