Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘ওঁদের কথাই শেষ কথা’, যে কোনও বড় সিদ্ধান্তে কাদের উপর ভরসা করেন সুহানা?

বলিউড সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খান নিজের পথ নিজেই গড়ে নিতে চান। 

‘ওঁদের কথাই শেষ কথা’, যে কোনও বড় সিদ্ধান্তে কাদের উপর ভরসা করেন সুহানা?

সুহানা খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 January 2026 13:44

দ্য ওয়াল ব্যুরো: বলিউড সুপারস্টার শাহরুখ খানের কন্যা সুহানা খান নিজের পথ নিজেই গড়ে নিতে চান। অভিনয়জীবনে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করতে আগ্রহী তিনি। তবে বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখনও বাবা শাহরুখ খান ও মা গৌরি খানের মতামতই চূড়ান্ত বলে জানালেন সুহানা।

সম্প্রতি Harper’s Bazaar India-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত ও পেশাদার জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন সুহানা। সেখানে তিনি জানান, সময়ের সঙ্গে সঙ্গে তাঁর আত্মবিশ্বাস বেড়েছে। সেই আত্মবিশ্বাসই তাঁকে নতুন নতুন অভিজ্ঞতা নিতে উৎসাহ জোগাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রথমে নিজের অনুভূতিকে গুরুত্ব দেন তিনি, তার পরে যুক্তি আসে। যদিও সেই সঙ্গে থাকে খানিকটা অতিরিক্ত ভাবনাও। এমন সময়েই তিনি ভরসা রাখেন তাঁর বাবা-মায়ের ওপর।

সুহানার কথায়, “আমাকে আমার বাবা-মায়ের কাছে যেতেই হয়। শেষ কথা ওঁদেরই।”

সাক্ষাৎকারে সুহানা জানান, জীবনের অনিশ্চয়তার সময়ে তাঁর সবচেয়ে ভরসার মানুষ বাবা-মাই। কোনও সিদ্ধান্ত নিতে হলে তিনি সবার আগে তাঁদের কাছেই যান। তবে বাবা ও মায়ের পরামর্শের ধরন একেবারেই আলাদা।

সুহানা বলেন, "বাবা আমার জীবনকে দেখেন অনেক গভীরভাবে। তাঁর কথা কবিতার মতো, ভাবনায় ভরা। অন্যদিকে মা গৌরি খান খুব সোজাসাপ্টা ও বাস্তববাদী। তিনি স্পষ্টভাবে নিজের মত জানান।"

এই দুই ধরনের পরামর্শ থেকেই নিজের ভারসাম্য খুঁজে পান সুহানা। আর যখন চাপ বেড়ে যায়, তখন সব একসঙ্গে ভাবার বদলে তিনি একটি মুহূর্ত, একটি কাজ বা একটি দিনের দিকেই মনোযোগ দিতে পছন্দ করেন।

অভিনয়জীবনের কথা বলতে গেলে, ২০২৩ সালে জোয়া আখতার পরিচালিত টিন মিউজিক্যাল ছবি The Archies-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সুহানা খানের। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন অগস্ত্য নন্দা, খুশি কাপুর, বেদাং রাইনা, মিহির আহুজা, আদিতি ‘ডট’ সাইগাল এবং যুবরাজ মেন্দা। জনপ্রিয় Archie Comics-এর ভারতীয় রূপান্তর ছিল এই ছবি। ১৯৬৪ সালের প্রেক্ষাপটে একটি কাল্পনিক পাহাড়ি শহর রিভারডেলকে কেন্দ্র করে গল্প এগোয়। ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।

এ বার সুহানা বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন King ছবির মাধ্যমে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করবেন তাঁর বাবা শাহরুখ। এই ছবির জন্য অ্যাকশন প্রশিক্ষণেও মেয়েকে নিজে সাহায্য করছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি মুক্তি পাবে ২০২৬ সালে। ছবিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় বর্মা, সহ আরও অনেকে।


```