Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিকিনি থেকে ফরমাল, শাহরুখ কন্যা যা পরেন তাতেই মোহময়ী

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এখনও কোনও ছবিতে মুখ দেখানো হয়নি শাহরুখ কন্যা সুহানার(Suhana Khan bikini and formal)। তবে, নেট মাধ্যমে ইতিমধ্যেই প্রবল জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। ইনস্টাগ্রামে ৩.৭ মিলিয়ন অনুরাগীরা অধীর অপেক্ষায় থাকেন সুহানার পোস্টের। স

বিকিনি থেকে ফরমাল, শাহরুখ কন্যা যা পরেন তাতেই মোহময়ী

শেষ আপডেট: 28 April 2023 07:19

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এখনও কোনও ছবিতে মুখ দেখানো হয়নি শাহরুখ কন্যা সুহানার(Suhana Khan bikini and formal)। তবে, নেট মাধ্যমে ইতিমধ্যেই প্রবল জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। ইনস্টাগ্রামে ৩.৭ মিলিয়ন অনুরাগীরা অধীর অপেক্ষায় থাকেন সুহানার পোস্টের। স্বাভাবিক ভাবেই, ইনস্টাগ্রাম সেনসেশন সুহানা যে ছবিই দেন তা ভাইরাল (viral) হতে বেশি সময় লাগে না।

সম্প্রতি, সুহানার দুটি ছবি প্রবল ভাইরাল হয়েছে নেটপাড়ায়। একটি ছবিতে দেখা যাচ্ছে দুধসাদা বিকিনিতে নীলচে সমুদ্রের দিকে তাকিয়ে বসে আছেন সুহানা। ছবিটির ক্যাপশনে লেখা 'বিচে একটি উপযুক্ত দিন'। ক্যামেরার দিকে পিছন ফিরে বসে থাকায় তাঁর মুখ দেখা যাচ্ছে না, তবে নীল সমুদ্রের আবহে সাদা বিকিনি পরা সুহানার দেহ সৌষ্ঠব বুকে ঝড় তুলেছে অনেকেরই।

https://twitter.com/BeingSuhanaKhan/status/1651427807862431744?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1651427807862431744%7Ctwgr%5E0d4567e773afc43599a7908bb54fcb0e3bf32367%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Fmovies%2Fcelebrities%2Fstory%2Fsuhana-khan-is-slaying-like-a-queen-in-new-bikini-pic-from-beach-vacay-seen-yet-2365627-2023-04-28

অন্য ছবিতে একেবারেই ভিন্ন লুকে শাহরুখ কন্যা। একটি চেয়ারে নীল সাদা স্ট্রাইপ ক্রপ শার্ট পরে বসে আছেন তিনি, সঙ্গে একই রঙের অন্তর্বাস দেখা যাচ্ছে। সুহানার নিম্নাঙ্গে একটি বেজ রঙের ট্রাউজার, খোলা চুলে মোহময়ী তিনি।

https://twitter.com/BeingSuhanaKhan/status/1651846197257093120

দুটি ছবিতেই ভিন্ন লুকে অনুরাগীদের নজর কেড়েছেন সুহানা। প্রসঙ্গত, জোয়া আখতারের 'আর্চিস' ছবিতে দেখা যাবে সুহানাকে। ইতিমধ্যেই শাহরুখ খান, গৌরী খান এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় সুহানাকে।

জিয়া খান রহস্যমৃত্যু মামলায় বেকসুর খালাস সূরজ পাঞ্চোলি! ১০ বছর পর রায় দিল সিবিআই আদালত


```