Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'নঢী বিনোদিনী' থিয়েটারে সুচিত্রা! পেশাদার মঞ্চে নামার প্রস্তাব পেয়ে ভানুকে ফোন রমার, তারপর?

বাবা বললেন 'দিতে তো হবে কিন্তু সুচিত্রা তো জমিদার বাড়ির বউ! ওকে কী আর দেব! শেষ অবধি 'ইভনিং ইন প্যারিস' সেন্ট নিউ মার্কেট থেকে কিনে এনে বাবা বললেন 'সুচিত্রার জন্য এইটুকু কড়ে আঙুলের মতো সেন্ট কিনতে আমার সারা মাসের আয় খরচ হয়ে গেল।' 

'নঢী বিনোদিনী' থিয়েটারে সুচিত্রা! পেশাদার মঞ্চে নামার প্রস্তাব পেয়ে ভানুকে ফোন রমার, তারপর?

গ্রাফিক্স: শুভ্র শর্ভিন

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 August 2025 17:01

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

'মাসিমা মালপো খামু' ভানু বন্দ্যোপাধ্যায়ের এক আইকনিক সংলাপ 'সাড়ে চুয়াত্তর' ছবিতে। যতদিন বাংলা ছবি থাকবে ততদিন এই সংলাপ বেঁচে থাকবে। যাকে দেখতে ভানুর এই মালপোয়া খেতে আসা তিনি হলেন রমা, সবাই যাকে সুচিত্রা সেন নামে চেনে। কিন্তু সুচিত্রা সেনের সঙ্গে ভানু বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক সম্পর্ক কেমন ছিল? ব্যক্তিগত জীবনে অন্তরালপ্রিয়া সুচিত্রা কতটা সহজ ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছে? দু'জনের শুরুই প্রায় একসঙ্গে। দু'জনের আদি বাড়ি ওপার বাংলায়।

সুচিত্রা সেন পাবনার মেয়ে, আর ভানু ঢাকার। দু'জনেই চলে আসেন কলকাতায়। সুচিত্রা সেন চিরকাল দাদার আসনেই বসিয়ে রেখেছিলেন তাঁর ভানুদাকে।

দ্য ওয়াল আড্ডায় ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে এসেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে গৌতম বন্দ্যোপাধ্যায় ও মেয়ে বাসবী বন্দ্যোপাধ্যায় ঘটক।

Imprints and Images of Indian Film Music - Remembering Bengali cinema's  most celebrated actress Suchitra Sen, on her 85th birth anniversary today. (Bhanu  Banerjee, Pahari Sanyal, Chhabi Biswas and Suchitra Sen in

গৌতম বাবু বললেন 'বাবা আর সুচিত্রা সেন একসঙ্গে বম্বেতে ছবি করতে গিয়েছিলেন। সুচিত্রা সেন যান 'দেবদাস' করতে আর ভানু 'বন্দিশ'। 'বন্দিশ' ছিল 'ছেলে কার' ছবির হিন্দি রিমেক। পাঁচের দশকের শুরুর দিকে তখনও কলকাতাতে ছাপা শাড়ি ওঠেনি। বম্বেতে সবে সবে ছাপা শাড়ি উঠেছিল। সেই শাড়ি মায়ের জন্য (ভানু স্ত্রী নীলিমা দেবী) জন্য কিনে এনেছিলেন সুচিত্রা সেন। মা বাবাকে বললেন 'সুচিত্রাকে তো কিছু একটা দিতে হয়!' বাবা বললেন 'দিতে তো হবে কিন্তু সুচিত্রা তো জমিদার বাড়ির বউ! ওকে কী আর দেব! শেষ অবধি 'ইভনিং ইন প্যারিস' সেন্ট নিউ মার্কেট থেকে কিনে এনে বাবা বললেন 'সুচিত্রার জন্য এইটুকু কড়ে আঙুলের মতো সেন্ট কিনতে আমার সারা মাসের আয় খরচ হয়ে গেল।'

এই সাক্ষাৎকারে সুচিত্রা সেনকে ঘিরে আরও এক চমকপ্রদ তথ্য সামনে এল। সাতের দশকে সুচিত্রা সেনের কাছে পেশাদার রঙ্গমঞ্চে থিয়েটার করার অফার এসেছিল।

Spotlight Magazine - Suchitra Sen. Rare pic! | Facebook


গৌতম বন্দ্যোপাধ্যায় বললেন 'রঞ্জিত কাঙ্কারিয়া সুচিত্রা সেনকে 'নটী বিনোদিনী' থিয়েটার করার অফার দিয়েছিল। মহাজতি সদনে বৃহ-শনি-রবি। সব কিছু পাকা। যে অঙ্কের টাকা ওঁকে প্রতি শোতে অফার করা হয় তা ছিল সব অভিনেতার থেকে বহু গুণ বেশি। ঠিক প্রেস কনফারেন্সের আগের দিন সুচিত্রা সেন বাবাকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন 'ভানুবাবু থিয়েটার তো আমি কোনওদিন করিনি। থিয়েটার যাওয়া কী আমার উচিত হবে?' বাবা বলেছিলেন 'দেখুন আপনি কনফিডেন্ট কিনা? যদি আপনার না পছন্দ হয় তাহলে করবেন না।' 

পাশ থেকে বাসবী বললেন 'বাবা এটাও বলেছিলেন মিসেস সেনকে, রোজ কিন্তু আপনাকে মানুষ দেখতে পাবে। সেটা কী আপনি চান?'

প্রেস কনফারেন্স আর যাননি সুচিত্রা সেন। হল না তাঁর থিয়েটার করা। কিন্তু সুচিত্রার মনে সুপ্ত ইচ্ছে চিরকাল ছিল নটী বিনোদিনী চরিত্রে অভিনয় করার। সে ইচ্ছে অপূর্ণ রয়ে গেল মহানায়িকার।


```