Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

শুভশ্রী লালে আসক্ত? নাকি লাকি কালার রেড, এবারের শাড়ি আর ব্লাউজের ডিটেল রইল

আবারও একটা জরি বর্ডার লাল শাড়ি পরা ছবি দিয়েছেন শুভশ্রী। ছবির ক্যাপশন-'লহ গৌরাঙ্গের নাম রে'-র প্রমোশন, ডে টু। এবারের শাড়ির লালের শেডটা অবশ্য একটু ডিফারেন্ট। একটু অরেঞ্জিশ, যাকে আগুন রঙ বলে।
 

শুভশ্রী লালে আসক্ত? নাকি লাকি কালার রেড, এবারের শাড়ি আর ব্লাউজের ডিটেল রইল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 3 December 2025 18:22

সোমা লাহিড়ী

কয়েক মাস আগে 'ধুমকেতু' (Dhumketu) ছবির প্রোমোশনে নৈহাটির বড় মায়ের মন্দিরে (Naihati Boro Ma) পুজো দিতে গেছিলেন দেব-শুভশ্রী (Dev-Subhashree)। পুজো দেওয়ার সময় যে জরি বর্ডার স্যাটিন-জর্জেটটা পরেছিলেন, সেটা রীতিমতো আলোড়ন তুলেছিল ইয়ং স্টারদের মনে। সোশ্যাল মিডিয়া তোলপাড় তো হয়েছিলই, ছোট-বড় অনেক ডিজাইনারও শুভশ্রীর ওই শাড়ির রেপ্লিকা বানাতে বাধ্য হয়েছিলেন। ক্রেতাদের ক্রেজ তো আর ফেলনা নয়। প্রিয় গোপাল বিষয়ীর (Priya Gopal Bishoyi ) মতো বড় শাড়ির শোরুমের ম্যানেজারও বলেছিলেন, 'অনেকেই শুভশ্রীর মতো রেড জর্জেট শাড়ির খোঁজ করছেন।' 

কী এমন ছিল শাড়িটায়? ডিজাইনার অভিষেক দত্ত বলেছিলেন, 'এক্সক্লুসিভ কোনও কিছুই নেই শাড়িটায়। ওটা শুভশ্রীর ফ্যানদের ক্রেজ। আর শুভর সঙ্গে লালটা খুব ভাল যায়। দুটো মিলে শাড়িটা ভাইরাল।'

আজ সোশ্যাল মিডিয়ায় (Social Media) আবারও একটা জরি বর্ডার লাল শাড়ি পরা ছবি দিয়েছেন শুভশ্রী (Subhashree Ganguly )। ছবির ক্যাপশন-'লহ গৌরাঙ্গের নাম রে'-র (Lawho Gouranger Naam Re) প্রমোশন, ডে টু। এবারের শাড়ির লালের শেডটা অবশ্য একটু ডিফারেন্ট। একটু অরেঞ্জিশ, যাকে আগুন রঙ বলে। বর্ডার একটু সাবডিউড। তবে ব্লাউজটা কিন্তু বেশ অফ বিট। ফুলস্লিভ। বোট নেক (Boat neck blouse)। শোল্ডারে জরির জমকালো কাজ। রিস্টের কাছেও জরির লাইন। এক্কেবারে পার্টি ফিট। এবার এই ব্লাউজ দেখে সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ঝড় উঠবে। ডিজাইনারদের কাছে আসবে অর্ডারের বন্যা। 

বিখ্যাত টেলারিং শপ 'এলিট'-এর মাস্টারজি বললেন, 'সেলেব্রিটিদের ছবি দেখিয়ে অনেকেই ব্লাউজের অর্ডার দেন। তবে বোঝা উচিত সকলকে সবটা মানায় না। যেমন শুভশ্রীর এই বোট নেক ফুলস্লিভ ব্লাউজটা  ফিগার ভাল না হলে অড লাগবে। গলাও লম্বা হতে হবে। তবেই এই কাটের ব্লাউজ মানাবে।’

এবার শুভশ্রী কানে একটা ড্যাজলিং ড্যাংলার  পরেছেন। 'ধূমকেতু'র প্রমোশনে যে কানবালা পরেছিলেন নায়িকা, তার যে মুক্তো খসে পড়েছিল, সেটাও নেটিজেনদের নজর এড়ায়নি। সোনার দাম লক্ষ হলেও সেনকো গোল্ড থেকে পিসি চন্দ্র জুয়েলার্স, ছোট থেকে বড় সব জুয়েলারি স্টোরেই এই কানবালার খোঁজ চলেছে। বিয়ের এই ভরা মরশুমে শুভশ্রীর এবারের ড্যাজলিং ড্যাংলার কি সোনাপাড়ায় চাহিদার হাওয়া আনবে?

সবশেষে শুভশ্রীর কাছে প্রশ্ন একটাই। আপনার কি এখন রবির দশা চলছে? তাই কি ছবির প্রমোশন মানেই পরনে লাল শাড়ি? নাকি ওভারঅল আপনার পয়া রং লাল?


```