Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কবে দেশে ফিরছেন শুভশ্রী-ইউভান? দ্য ওয়াল-কে কী জানালেন রাজ

ছুটি কাটাতে ছেলেকে নিয়ে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী। পরিকল্পনা ছিল বুধবার গভীর রাতের বিমানে দেশে ফেরার। কিন্তু শেষ মুহূর্তে সেই উড়ান বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন তিনি। ফলে নির্ধারিত সময়ে আর দেশে ফেরা সম্ভব হয়নি।

কবে দেশে ফিরছেন শুভশ্রী-ইউভান? দ্য ওয়াল-কে কী জানালেন রাজ

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 5 March 2026 18:14

দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধ পরিস্থিতিতে ক্রমশই উত্তেজনা বাড়ছে। ইরানকে ঘিরে ইজ়রায়েল ও আমেরিকার সামরিক পদক্ষেপের জেরে অস্থির হয়ে উঠেছে গোটা অঞ্চল। সেই পরিস্থিতির প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের বিমান চলাচলেও। এর জেরেই দুবাইয়ে সাময়িকভাবে আটকে পড়েছেন ভারতের অনেকেই। যে তালিকায় সেলিব্রিটির সংখ্যাও কম নয়। টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও তাঁর সঙ্গে রয়েছেন ছেলে ইউভান (Yuvaan Chakraborty)ও আটকে রয়েছেন সেখানেই।

ছুটি কাটাতে ছেলেকে নিয়ে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী। পরিকল্পনা ছিল বুধবার গভীর রাতের বিমানে দেশে ফেরার। কিন্তু শেষ মুহূর্তে সেই উড়ান বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন তিনি। ফলে নির্ধারিত সময়ে আর দেশে ফেরা সম্ভব হয়নি।

এই বিষয়ে দ্য ওয়াল-এর পক্ষ থেকে শুভশ্রীর স্বামী, পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)র সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান, যে বিমানে শুভশ্রী ও ইউভানের ফেরার কথা ছিল, তা বাতিল হয়েছে। নতুন সূচি অনুযায়ী, শুক্রবার ভোরের একটি বিমানে দেশে ফেরার কথা।

রাজ আগেও জানিয়েছিলেন, দুবাইয়ে উপস্থিত অনেকেই তাঁদের খেয়াল রাখছেন। এখান থেকেও কাছের পরিজনেরা সমানে যোগাযোগ করে চলেছেন। তবে শেষ মুহূর্তে বিমান বাতিল হওয়ায় অপেক্ষা বাড়লও আরও একটা দিনের। সব ঠিক থাকলে ৬ মার্চ ভারতের উদ্দেশে রওনা হবেন তাঁরা।

তবে আপাতত দুবাইয়ে নিরাপদেই রয়েছেন শুভশ্রী ও তাঁর ছেলে। হোটেলেই থাকছেন তাঁরা। প্রশাসনের নির্দেশে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা থাকলেও পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। ইউভানও মায়ের সঙ্গেই ভাল আছে বলেই খবর।


```