Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

আকাশে যুদ্ধবিমান, কাঁপছে জানালা—দুবাইয়ে মেয়েকে নিয়ে আটকে লারা দত্ত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন লারা। তিনি জানান, ফেব্রুয়ারির শেষের দিকে দুবাইয়ের একটি স্টুডিওতে শুটিং করছিলেন। সেই সময় আচমকাই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

আকাশে যুদ্ধবিমান, কাঁপছে জানালা—দুবাইয়ে মেয়েকে নিয়ে আটকে লারা দত্ত

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 5 March 2026 13:04

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে উদ্বেগের মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী লারা দত্ত (Lara Dutta)। বর্তমানে দুবাইয়ে (Dubai) মেয়ে সায়রাকে নিয়ে আটকে পড়েছেন তিনি। একটি ব্র্যান্ডের প্রচারের কাজে দুবাইয়ে গিয়েছিলেন অভিনেত্রী, কিন্তু হঠাৎ করে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় আপাতত দেশে ফিরতে পারছেন না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন লারা। তিনি জানান, ফেব্রুয়ারির শেষের দিকে দুবাইয়ের একটি স্টুডিওতে শুটিং করছিলেন। সেই সময় আচমকাই তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। কী ঘটছে বুঝতে না পেরে তাঁরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। সেই মুহূর্তটি তাঁর কাছে অত্যন্ত ভয়ঙ্কর ছিল বলে জানান অভিনেত্রী।

লারা বলেন, গত কয়েকদিন ধরে দুবাইয়ের আকাশে প্রায়ই যুদ্ধবিমান উড়তে দেখা যাচ্ছে। মাঝেমধ্যেই জোরালো বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে চারপাশ। যদিও তিনি একটি নিরাপদ ভিলায় রয়েছেন, তবুও বিস্ফোরণের শব্দে ঘরের দরজা-জানালাও কাঁপছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি ও তাঁর মেয়ে।

এই কঠিন সময়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের ভূয়সী প্রশংসা করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, সেখানকার প্রশাসন বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট সচেষ্ট। যে দেশের মানুষই হোক না কেন, সকলের নিরাপত্তার দিকে নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।

ভিডিওর শেষে আবেগঘন কণ্ঠে লারা বলেন, শিশুদের সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও এই পরিস্থিতি যে ভয়ের, তা অস্বীকার করার উপায় নেই। যত দ্রুত সম্ভব নিরাপদে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন বলেও জানান অভিনেত্রী।


```