Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ইয়ালিনির হাতেখড়ি, বই–খাতার সঙ্গে ‘অফিসিয়াল’ পরিচয় ঘটল রাজকন্যার

গত বছরই সরস্বতী পুজোর সময় মেয়ের হাতেখড়ির পরিকল্পনার কথা প্রকাশ্যে এনেছিলেন শুভশ্রী। অভিনেত্রী জানিয়েছিলেন, ২০২৬ সালের পুজোতেই ইয়ালিনির পড়াশোনার পুরো দমে শুরু হবে। 

ইয়ালিনির হাতেখড়ি, বই–খাতার সঙ্গে ‘অফিসিয়াল’ পরিচয় ঘটল রাজকন্যার

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 23 January 2026 12:30

দ্য ওয়াল ব্যুরো: মাত্র আড়াই বছর বয়সেই পড়াশোনার পথে পা বাড়াল  রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) ছোট্ট মেয়ে ইয়ালিনি চক্রবর্তী। যদিও স্কুলের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে ইতিমধ্যে। সে এখন প্লে-স্কুলে যায়, অক্ষর আর ছড়ার সঙ্গে তার পরিচয় অনেক আগেই হয়ে গিয়েছে। মায়ের সঙ্গে খেলাচ্ছলে ছড়া কাটতে কাটতেই এ বার সরস্বতী পুজোর দিনে চকে–স্লেটে হাতেখড়ি হল একরত্তির।

গত বছরই সরস্বতী পুজোর সময় মেয়ের হাতেখড়ির পরিকল্পনার কথা প্রকাশ্যে এনেছিলেন শুভশ্রী। অভিনেত্রী জানিয়েছিলেন, ২০২৬ সালের পুজোতেই ইয়ালিনির পড়াশোনার পুরো দমে শুরু হবে। ঠিক সেই কথাই বাস্তবায়িত হল এ বছর, বই–খাতা আর স্লেটের সঙ্গে ‘অফিসিয়াল’ পরিচয় ঘটল রাজকন্যার।

এই বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন রাজ ও শুভশ্রী দু’জনেই। ছবিতে দেখা যায় লাল পাড় সাদা শাড়ি, গলায় সোনার হার আর পায়ে আলতা পরে ছোট্ট ইয়ালিনিকে—যেন একেবারে ছোট্ট সরস্বতী। কখনও মায়ের কোলে বসে হাতেখড়ি দিচ্ছে সে, কখনও আবার দুই সন্তানকে নিয়ে পুজোয় বসে রয়েছেন শুভশ্রী। কয়েকটি ছবিতে ধরা পড়েছে বাবা রাজের ক্যামেরায় বন্দি ইউভান ও ইয়ালিনির ভাই–বোনের মুহূর্তও।

ইয়ালিনির এই হাতেখড়ির ছবি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। অসংখ্য অনুরাগী ছোট্ট ইয়ালিনির আগামী জীবন ও পড়াশোনার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, ছেলে ইউভানের বয়স চার হওয়ার আগেই দ্বিতীয় সন্তান আসে রাজ ও শুভশ্রীর সংসারে। বর্তমানে ইয়ালিনি নিয়মিত প্লে-স্কুলে যায় এবং নিত্য নতুন অনেক বিষয় শিখছে। মেয়ের বেড়ে ওঠার বিভিন্ন মুহূর্ত যত্ন করে ফ্রেমবন্দি করে রাখেন শুভশ্রী।

ইয়ালিনির প্রথম কথা বলার ভিডিও থেকে শুরু করে তার আধো আধো বুলি—সবই সময়ে সময়ে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেই সব মুহূর্তের জন্য অপেক্ষায় থাকেন শুভশ্রীর ভক্তরাও।

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও হাতে একটু সময় পেলেই ছেলে-মেয়েকে নিয়ে সময় কাটাতে ভালোবাসেন শুভশ্রী। কখনও মেয়ের মিষ্টি গলায় গান, কখনও আবার ভাই–বোনের দুষ্টুমি—সবই ধরা পড়ে তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়। সরস্বতী পুজোর দিনে ইয়ালিনির হাতেখড়ির আবেগঘন মুহূর্তও সেভাবেই তুলে ধরলেন অভিনেত্রী।


```