Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

কৌশিকের ছবিতে ‘ওয়েটিং রুম’-এ শুভশ্রী! চোখে জল, রক্তাক্ত, প্রতিশোধের আগুনে পুড়ছেন

অনেক দিন ধরেই টলিপাড়ায় চলছিল কানাঘুষো। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় একসঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে— আর তাতেই জল্পনা ছড়ায়।

কৌশিকের ছবিতে ‘ওয়েটিং রুম’-এ শুভশ্রী! চোখে জল, রক্তাক্ত, প্রতিশোধের আগুনে পুড়ছেন

শুভঙ্কর চক্রবর্তী

শেষ আপডেট: 21 October 2025 14:30

দ্য ওয়াল ব্যুরো: অনেক দিন ধরেই টলিপাড়ায় চলছিল কানাঘুষো। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় একসঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে— আর তাতেই জল্পনা ছড়ায়। তখনই বোঝা গিয়েছিল, নিশ্চয়ই নতুন কিছু আসছে। অবশেষে জল্পনায় ইতি টেনে নিজেই ঘোষণা করলেন পরিচালক— তাঁর আগামী ছবি ‘ওয়েটিং রুম’-এর মুখ্য ভূমিকায় থাকছেন শুভশ্রী।

ছবিতে তাঁর লুক দেখে দর্শক চমকে উঠেছেন। হাতে রক্তাক্ত ছুরি, মুখে রক্তের ছোপ, অথচ চোখ ভিজে জলভরা। যেন বিপরীত অনুভূতির মিলন! সেই চোখ বলছে, এই গল্পের গভীরে লুকিয়ে আছে আবেগ, সংগ্রাম আর এক অদম্য শক্তির কাহিনি।
তবে ‘ওয়েটিং রুম’ কোনও থ্রিলার নয়, জানাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায় নিজেই। তাঁর কথায়, “এ ছবিটা এক মহিলার বিচিত্র, রঙিন জীবনের গল্প। প্রায় ২৫ বছরের জার্নি দেখানো হবে পর্দায়। যদিও গল্পে থ্রিলারের হালকা ছোঁয়া আছে, আসলে এটি একেবারেই সোশ্যাল ড্রামা।”

কালীপুজোর আবহে ছবির পোস্টার ও লুক রিলিজ করার পিছনেও রয়েছে বিশেষ উদ্দেশ্য। কৌশিক বলছেন, “এই ছবিটা নারীশক্তির উদযাপন। এক নারীর রুখে দাঁড়ানো, আবার ঘুরে দাঁড়ানোর গল্প।”

‘ওয়েটিং রুম’-এ শুভশ্রী 

বছর দশেক আগে ‘ধূমকেতু’-তে প্রথমবার শুভশ্রীকে নির্দেশনা দিয়েছিলেন কৌশিক। তার পর ‘গৃহপ্রবেশ’-এ একসঙ্গে অভিনয়ও করেছেন দু’জনে। সেই অভিজ্ঞতার কথাই স্মরণ করে পরিচালক বললেন, “শুভশ্রী ‘গৃহপ্রবেশ’-এর শুটিং চলাকালীন প্রায় রোজই বলত, ‘আজ আমি আবার অডিশন দিলাম।’ আমি ওর মধ্যে অনেক দিন আগেই সিরিয়াস অভিনেত্রীর সম্ভাবনা দেখেছিলাম। ‘গৃহপ্রবেশ’-এ সেটা চোখের সামনে বাস্তবে দেখলাম। সেই অডিশনগুলোরই ফল এই ‘ওয়েটিং রুম’।’’

এই ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম দীপা— যার জীবনের ২৫ বছরের সফর ফুটে উঠবে গল্পে। কিন্তু এটি কেবল শারীরিক নয়, মানসিক জার্নিও বটে। “দীপা ভীষণ ইনস্পায়ারিং একটি চরিত্র,” বললেন পরিচালক, “যেখানে রয়েছে সামাজিক বার্তাও। আর এই চরিত্রে শুভশ্রী ছাড়া কাউকে ভাবতেই পারিনি। ওর মধ্যে মাতৃত্ববোধ আছে, নিষ্ঠা আছে, আগ্রহ আছে— যা এই ছবির জন্য একদম প্রয়োজনীয়।”

 

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ‘ওয়েটিং রুম’-এর শুটিং। প্রযোজনায় রয়েছেন স্টারমার্ক এন্টারটেনমেন্টের পার্থসারথি মজুমদার ও পল্লবী প্রসাদ। এটি তাঁদের নতুন সংস্থার প্রথম প্রযোজনা। সঙ্গীতে ইন্দ্রদীপ দাশগুপ্ত, ক্যামেরায় প্রতীপ মুখোপাধ্যায়, শিল্প নির্দেশনায় ধনঞ্জয় মণ্ডল, সম্পাদনায় শুভজিৎ সিংহ। ছবিতে আরও অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী, রেশমী সেন, প্রদীপ ভট্টাচার্য, অনন্যা বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, দেবাশিস মণ্ডল, রাজদীপ ঘোষ ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় নিজে।
ঝাড়খণ্ডের দেওঘর, মধুপুরসহ নানা জায়গায় হবে শুটিংয়ের বড় অংশ। আর আজ, ২১ অক্টোবর ২০২৫— কার্তিক অমাবস্যা তিথি শেষ হবে রাত ৫টা ৫৪ মিনিটে। সেই শুভক্ষণেই হবে ‘ওয়েটিং রুম’-এর মহরৎ, পাশাপাশি মুক্তি পাবে ছবির পোস্টারও।

‘ওয়েটিং রুম’ আসছে ২০২৬-এ। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ক্যামেরায় ধরা পড়বে এক নারীর রূপান্তর, তার চোখের জল, তার শক্তি আর তার দাঁড়িয়ে ওঠার সাহস। যেন এক চুপচাপ স্টেশনে অপেক্ষারত নারী, যার ‘ওয়েটিং রুম’-এর নীরবতা ভেঙে দেবে জীবনের সবচেয়ে বড় যাত্রা— নিজের দিকে ফেরা, নিজের হয়ে ওঠা।


```