Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় ফিরলেন শুভশ্রী-ইউভান, বিমানবন্দরের বাইরে অপেক্ষায় রাজ-ইয়ালিনি, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

ছুটি কাটাতে ছেলেকে নিয়ে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী। আর সেখানে পৌঁছতেই বিপত্তি। যুদ্ধের জেরে রাতারাতি পাল্টে যায় চেনা দুবাই শহরের ছবিটা। তারপর থেকেই দেশে ফেরার চেষ্টা চালাচ্ছিলেন তিনি। পরিকল্পনা ছিল বুধবার গভীর রাতের বিমানে দেশে ফেরার। 

কলকাতায় ফিরলেন শুভশ্রী-ইউভান, বিমানবন্দরের বাইরে অপেক্ষায় রাজ-ইয়ালিনি, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 6 March 2026 18:32

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কলকাতায় পা রাখলেন নায়িকা। গত কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় দিন কাটছিল টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবারের। যুদ্ধ পরিস্থিতিতে ক্রমশই বাড়ছে উত্তেজনা। ইরানকে ঘিরে ইজ়রায়েল ও আমেরিকার সামরিক পদক্ষেপের জেরে অস্থির হয়ে উঠেছে গোটা অঞ্চল। সেই পরিস্থিতির প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের বিমান চলাচলেও। এর জেরেই দুবাইয়ে সাময়িকভাবে আটকে পড়েছিলেন ভারতের অনেকেই। যে তালিকায় ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও তাঁর ছেলে ইউভান (Yuvaan Chakraborty)ও।

ছুটি কাটাতে ছেলেকে নিয়ে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী। আর সেখানে পৌঁছতেই বিপত্তি। যুদ্ধের জেরে রাতারাতি পাল্টে যায় চেনা দুবাই শহরের ছবিটা। তারপর থেকেই দেশে ফেরার চেষ্টা চালাচ্ছিলেন তিনি। পরিকল্পনা ছিল বুধবার গভীর রাতের বিমানে দেশে ফেরার। কিন্তু শেষ মুহূর্তে সেই উড়ান বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন তিনি। ফলে নির্ধারিত সময়ে আর দেশে ফেরা সম্ভব হয়নি।

এরপর দ্য ওয়ালকে পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) জানিয়েছিলেন, যে বিমানে শুভশ্রী ও ইউভানের ফেরার কথা ছিল, তা বাতিল হয়েছে। নতুন সূচি অনুযায়ী, শুক্রবার ভোরের একটি বিমানে দেশে ফেরার কথা।

সেই বিমানেই শুক্রবার সকালে মুম্বইয়ে পৌঁছলেন শুভশ্রী ও ইউভান। দ্য ওয়াল রাজের সঙ্গে যোগাযোগ করলে, তিনি জানিয়েছিলেন, তাঁরা মুম্বই পৌঁছিয়ে গিয়েছেন, দুপুর ২ টোয় মুম্বই থেকে কলকাতার বিমানে উঠবেন শুভশ্রী। ফলে আজ সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরছেন তাঁরা। ঘড়ি ধরে সেই মতোই এবার কলকাতায় ফেরা অভিনেত্রীর। ফলে উদ্বেগ কাটল সকলের। 

এদিন বিমান বন্দরের বাইরেই স্ত্রী ও ছেলের অপেক্ষা করছিলেন রাজ চক্রবর্তী। শুভশ্রীকে দেখা মাত্রই জড়িয়ে ধরলেন তিনি। শুভশ্রীও মুহূর্তে কোলে তুলে নিলেন ইয়ালিনিকে। মেয়ের ঠোঁটেও তখন হাসি লেগে রয়েছে। বর্তমানে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 


```