প্রথম স্থানের খুব কাছাকাছি থেকেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ‘রাঙামতি তিরন্দাজ’(Rangamati Tirandaj)। এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৬.১। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে দুই সিরিয়াল—‘জোয়ার ভাটা’ (Jowar Bhata) এবং ‘পরশুরাম আজকের নায়ক’ (Parashuram Aajker Nayak)।

শেষ আপডেট: 6 March 2026 13:58
দ্য ওয়াল ব্যুরো: দোল উৎসবের কারণে একদিন দেরিতে প্রকাশ পেল এবারের বাংলা ধারাবাহিকের সাপ্তাহিক টিআরপি তালিকা। আর নতুন তালিকা প্রকাশ হতেই স্পষ্ট—দর্শকদের পছন্দের শীর্ষে এখনও জায়গা পাকা করে রেখেছে ‘পরিণীতা’ (Parineeta)। ‘জি বাংলা’র এই জনপ্রিয় ধারাবাহিকটি এ সপ্তাহেও প্রথম স্থান ধরে রেখেছে। রায়ান ও পারুলের গল্প দর্শকদের টানতে সক্ষম হয়েছে, ফলে সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৬.২।
প্রথম স্থানের খুব কাছাকাছি থেকেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ‘রাঙামতি তিরন্দাজ’(Rangamati Tirandaj)। এই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৬.১। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে দুই সিরিয়াল—‘জোয়ার ভাটা’ (Jowar Bhata) এবং ‘পরশুরাম আজকের নায়ক’ (Parashuram Aajker Nayak)। দু’টিই পেয়েছে ৬.০ নম্বর, ফলে যৌথভাবেই জায়গা করে নিয়েছে তালিকার তৃতীয় স্থানে।
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ (O Mor Dorodiya) (৫.৭)। পঞ্চম স্থানে উঠে এসেছে নতুন সময়সূচিতে সম্প্রচারিত ‘প্রোফেসার বিদ্যা ব্যানার্জি’(Professor Vidya Banerjee), যার রেটিং (৫.৫)। এরপরের তালিকায় রয়েছে‘লক্ষ্মী ঝাঁপি’(Lokkhi Jhanpi) (৫.৪), ‘আমাদের দাদামণি’ (Amader Dadamoni) (৫.৩) এবং ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori) (৫.১)।
তালিকার নীচের দিকে রয়েছে ‘কনে দেখা আলো’(Kone Dekha Alo), যার রেটিং ৪.৯। আর দশম স্থানে যৌথভাবে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ (Chiradin-ei Tumi Je Amar) ও ‘চিরসখা’ (Chirosokha)—দুটিরই প্রাপ্ত নম্বর ৪.৬। টেলিপাড়ায় জোর গুঞ্জন, কম টিআরপির কারণে এই দুই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে চ্যানেল নতুন সিদ্ধান্ত নিতে পারে। বিশেষ করে ‘চিরদিনই তুমি যে আমার’-এর সময় পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে।
এদিকে নতুন কাস্ট ও নতুন সময় নিয়ে শুরু হওয়া ‘ভোলে বাবা পার করেগা’ (Bhole Baba Par Karega) এই সপ্তাহে পেয়েছে মাত্র ২.৩ রেটিং। অন্যদিকে শেষ হওয়ার জল্পনা চললেও এখনও সম্প্রচার চলছে ‘আনন্দী’ (Anandi)-র, যার রেটিং এসেছে ২.৫।
নন-ফিকশন শোয়ের দিকেও নজর কাড়ছে জি বাংলার অনুষ্ঠান সা রে গা মা পা (Sa Re Ga Ma Pa)। চলতি সপ্তাহে এই গানের রিয়েলিটি শো পেয়েছে ৪.২ রেটিং। বিপরীতে থাকা স্টার জলসার ফিকশন অনুষ্ঠানের রেটিং অনেকটাই কম, মাত্র ২.৬। ফলে সপ্তাহান্তের লড়াইতেও এগিয়ে রয়েছে জি বাংলা।
বাংলা টেলিভিশনের এই সাপ্তাহিক টিআরপি তালিকা থেকেই স্পষ্ট, গল্প ও চরিত্রের টানেই দর্শকের পছন্দ বদলাচ্ছে প্রতি সপ্তাহে, আর সেই প্রতিযোগিতায় শীর্ষস্থান ধরে রাখতে এখন মরিয়া প্রায় সব ধারাবাহিকই।