Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গালফে নিষেধাজ্ঞা, তবুও বিশ্বজুড়ে ঝড় তুলছে ‘ধুরন্ধর’, ৬ দিনে আয় কত?

আঞ্চলিক ভাষাতেও আয়ের হিসেবে স্পষ্ট ছবির প্রভাব। হিন্দিই টানছে ছবির মূল ব্যবসা, মঙ্গলবারের আয়ের বড় অংশই এসেছে সেখান থেকে। তবে আঞ্চলিক ভাষার মধ্যেও তেলুগুর অবদান উল্লেখযোগ্য।

গালফে নিষেধাজ্ঞা, তবুও বিশ্বজুড়ে ঝড় তুলছে ‘ধুরন্ধর’, ৬ দিনে আয় কত?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 25 March 2026 16:32

দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে ধুরন্ধর (Dhurandhar: The Revenge) ঝড়। মুক্তির মাত্র ছ’দিনের মাথায় ৫৫০ কোটির গণ্ডি পেরিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল ছবি। মঙ্গলবার আয়ে সামান্য পতন হলেও ছবির দাপট যে অটুট, তা স্পষ্ট পরিসংখ্যানেই।

ট্রেড রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত দেশীয় বাজারে ছবির নেট আয় দাঁড়িয়েছে প্রায় ৫৭৫.৬৭ কোটি টাকা। গ্রস কালেকশন ছুঁয়েছে ৬৮৭ কোটির কাছাকাছি। বিদেশেও বিপুল আয়, সাফল্য সেখানেও নজর কাড়ছে। ওভারসিজ বাজার থেকে ঘরে এসেছে ২৩১ কোটির বেশি। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবির মোট আয় এখন প্রায় ৯১৯ কোটি টাকা। হাজার কোটির দরজায় কড়া নাড়ছে ধুরন্ধর, এমনই ইঙ্গিত দিচ্ছে বক্স অফিস ট্রেন্ড।

ছবির এই ধারাবাহিক সাফল্যের নেপথ্যে রয়েছে দারুণ ওপেনিং। ১৯ মার্চ মুক্তির দিনেই ১০০ কোটির বেশি আয় করে শুরুটা হয় নজর কাড়া। তার পরের দিন আয় কিছুটা কমলেও, তৃতীয় ও চতুর্থ দিনে ফের গতি পায় আয়। সপ্তাহান্তের বাড়তি সুবিধা কাজে লাগিয়ে একাধিক দিনে ১০০ কোটির কাছাকাছি বা তারও বেশি আয় করেছে ছবি। ২২ মার্চ একাই ১১৪ কোটির বেশি ব্যবসা করে এই ছবিই।

তবে স্বাভাবিক নিয়মে প্রথম সোমবারে কিছুটা পতন দেখা যায়। সেদিন আয় নেমে আসে ৬৫ কোটিতে। মঙ্গলবার তা আরও কমে দাঁড়ায় ৫৬.৫৫ কোটিতে। তবুও এই সংখ্যাও অনেক ছবির স্বপ্নের মতো।

আঞ্চলিক ভাষাতেও আয়ের হিসেবে স্পষ্ট ছবির প্রভাব। হিন্দিই টানছে ছবির মূল ব্যবসা, মঙ্গলবারের আয়ের বড় অংশই এসেছে সেখান থেকে। তবে আঞ্চলিক ভাষার মধ্যেও তেলুগুর অবদান উল্লেখযোগ্য।

মজার বিষয়, গালফ দেশগুলিতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে দারুণ পারফরম্যান্স করছে এই ছবি। প্রায় ৩,০০০ স্ক্রিনে মুক্তি পাওয়া ধুরন্ধর বিদেশেও দর্শক টানছে সমানভাবে।

পেইড প্রিভিউ থেকেই ছবির সাফল্যের ইঙ্গিত মিলেছিল। মুক্তির আগের দিনই ৪৩ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। যদিও কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে কয়েকটি শো বাতিল হয়েছিল, সেই সময় দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছিলেন পরিচালক আদিত্য ধর (Aditya Dhar)।

সব মিলিয়ে, রণবীর সিং (Ranveer Singh)-এর কাঁধে ভর করে ধুরন্ধর এখন বক্স অফিসের দৌড়ে অনেকটাই এগিয়ে। সামনে সপ্তাহের দিনগুলোতে আয় কিছুটা ওঠানামা করলেও, ছবির গন্তব্য যে হাজার কোটির ক্লাব—তা বলাই যায়। এখন দেখার, কত দ্রুত সেই মাইলফলক ছোঁয়া যায়।


```