রাহুল দেব বর্মণ এই মিউজিক্যাল হিট ছবিতে সুরারোপ করেছিলেন। যে গানগুলিও দেখার থেকে বঞ্চিত রয়ে গেল দর্শক।

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 7 July 2025 20:26
দ্য ওয়াল ব্যুরো: শ্রীদেবী (Sridevi) নেই, তবু তাঁর সিনেমার গল্প জানতে কার না ভাল লাগে? শেষ হয়েও যে নায়িকার রেশ ফুরোয় না। শ্রীদেবীর এই ছবি কখনও মুক্তি পায়নি। অথচ মাল্টিস্টারার ছবিটি রিলিজ করলে সুপারহিট হতে পারত।
সেই ছবির নাম 'জমিন' (Zameen)। আশির দশকের শুরুতেই তৈরি হয় ছবিটি। তারকাখচিত ছবিতে অভিনয় করেছিলেন রজনীকান্ত, সঞ্জয় দত্ত, শ্রীদেবী এবং শত্রুঘ্ন সিনহা। পরিচালনা করেছিলেন রমেশ আহুজা। একেবারে মেনস্ট্রিম অ্যাকশন ড্রামা ছবি ছিল 'জমিন'।

আর্মি অফিসার রজনীকান্ত ও পুলিশ অফিসার সঞ্জয় দত্ত দু'জনে সন্ত্রাসবাদীদের খুঁজছেন। এই ঘিরেই গল্প। শ্রীদেবী নায়িকার লিড চরিত্রে ছিলেন। অসম্ভব দাপুটে অভিনয় করেছিলেন শ্রীদেবী। সাদা পোশাকে নাচের দৃশ্য ছিল শ্রীদেবীর। আর একটি বিশেষ চরিত্রে ছিলেন বিনোদ খান্না। আরও চমকপ্রদ ব্যাপার হল মাধুরী দীক্ষিতও ছিলেন এই ছবিতে। কিন্তু মাধুরী তখন নবাগতা অভিনেত্রী।
ছবির শুটিং সম্পূর্ণ হয়ে গেলেও কখনও মুক্তি পায়নি। আর্থিক কারণ ও ড্রিস্ট্রিবিউশন অসুবিধার কারণে ছবিটি আলোর মুখ দেখেনি।

রাহুল দেব বর্মণ এই মিউজিক্যাল হিট ছবিতে সুরারোপ করেছিলেন। যে গানগুলিও দেখার থেকে বঞ্চিত রয়ে গেল দর্শক।
কিন্তু বহু দর্শকের প্রতীক্ষা সত্ত্বেও 'জমিন' কখনও রিলিজ করল না। বর্তমানেও আর ছবিটির কোনও খোঁজ নেই।