Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

শ্রীময়ীর মা হওয়ার ছুটি শেষ, জলসার নতুন সিরিয়ালে দেখা যাবে কৃষভির মাকে, কবে থেকে পর্দায়?

অন্তঃসত্ত্বা হওয়ার পরে অভিনয় থেকে খানিক বিরতি নিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। জীবনের সেই গুরুত্বপূর্ণ অধ্যায় এখন অতীত।

শ্রীময়ীর মা হওয়ার ছুটি শেষ, জলসার নতুন সিরিয়ালে দেখা যাবে কৃষভির মাকে, কবে থেকে পর্দায়?

শ্রীময়ী চট্টরাজ

শেষ আপডেট: 10 April 2025 13:27

দ্য ওয়াল ব্যুরো: অন্তঃসত্ত্বা হওয়ার পরে অভিনয় থেকে খানিক বিরতি নিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। জীবনের সেই গুরুত্বপূর্ণ অধ্যায় এখন অতীত। মেয়ে কৃষভিকে নিয়ে দারুণ ব্যস্ত তাঁর ও স্বামী কাঞ্চন মল্লিকের দিনযাপন। তবে এবার মাতৃত্বের পূর্ণতা নিয়ে আবারও ফিরছেন ছোট পর্দায়—নতুন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’ দিয়ে।  

বিয়ের পরেও অভিনয় চালিয়ে গিয়েছিলেন শ্রীময়ী। কিন্তু মাতৃত্বকালীন সময়ে নিজেকে একটু বিরত রেখেছিলেন পর্দা থেকে। এক বছরেরও বেশি সময় পর, আবার তাঁকে দেখা যাবে টিভি পর্দায়। নতুন এই ধারাবাহিকের প্রোমো সম্প্রতি স্টার জলসায় প্রকাশ্যে এসেছে, যা ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ উসকে দিয়েছে।

এই ধারাবাহিকের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ত্রিকোণ প্রেমের কাহিনি। মুখ্য চরিত্রে রয়েছেন দিয়া বসু, অর্ণব বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বীর শর্মা। আর এই অভিষেকের চরিত্রের মায়ের ভূমিকায় অভিনয় করছেন শ্রীময়ী। তাঁর চরিত্রের নাম—রাগিনী চট্টোপাধ্যায়।  

প্রোমোতে তাঁকে দেখা গিয়েছে একটি ব্যালকনিতে বসে বীণা বাজাতে—যা থেকেই আন্দাজ করা যায়, এক সম্ভ্রান্ত পরিবারের অভিভাবিকা হিসেবেই পর্দায় ফিরছেন তিনি। তবে চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক, তা এখনও ধোঁয়াশায়। এদিকে শ্রীময়ী তাঁর মেয়ের নাম রেখেছেন ‘কৃষভি’। এবার মেয়েকে ঘিরে জীবনের পরিপূর্ণতা পেয়েও আবার অভিনয়ে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত শ্রীময়ী। নতুন এই যাত্রায় তিনি কতটা মন জয় করতে পারেন, তা সময়ই বলবে।


```