Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চেক বাউন্স মামলায় জেলবন্দি রাজপাল, কঠিন সময়ে ইন্ডাস্ট্রিকে অভিনেতার পাশে দাঁড়ানোর অনুরোধ সোনুর

রাজপাল স্পষ্ট জানিয়েছেন, তাঁর কাছে দেনা শোধ করার মতো টাকা নেই। তিনি বলেন, “স্যার, কী করব? আমার কাছে টাকা নেই। অন্য কোনও উপায়ও দেখছি না।” 

চেক বাউন্স মামলায় জেলবন্দি রাজপাল, কঠিন সময়ে ইন্ডাস্ট্রিকে অভিনেতার পাশে দাঁড়ানোর অনুরোধ সোনুর

রাজপালের পাশে দাঁড়ালেন সোনু

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 February 2026 13:50

দ্য ওয়াল ব্যুরো: চেক বাউন্স মামলায় (Cheque bounce case) আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। বর্তমানে তাঁকে তিহার জেলে (Tihar Jail) রাখা হয়েছে। এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির শিল্পী-সহকর্মীদের রাজপাল যাদবের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন সোনু সুদ (Sonu Sood)। তাঁর কথায়, "সাহায্য করা মানে দয়া নয়! এটি একজন শিল্পীর মর্যাদা রক্ষার বিষয়।"

সোশ্যাল মিডিয়ায় সোনু (Sonu Sood) তাঁর একটি পোস্টে লিখেছেন, "রাজপাল যাদব একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। বহু বছর ধরে তিনি আমাদের ইন্ডাস্ট্রিকে অসাধারণ কিছু চরিত্র উপহার দিয়েছেন। কিন্তু কখনও কখনও আমাদের জীবনে খারাপ সময় আসে, প্রতিভার অভাবের কারণে নয় এর জন্য দায়ী সময়ের নিষ্ঠুরতা।"

অভিনেতা জানান, রাজপাল তাঁর আগামী ছবিতে অভিনয় করছেন। সেই সঙ্গে তিনি প্রযোজক-পরিচালকদের অনুরোধ করেন, রাজপালকে নতুন কাজ দিন এবং সামান্য ‘সাইনিং অ্যামাউন্ট’ অগ্রিম হিসেবে দিন, যা পরবর্তী কাজের সঙ্গে অ্যাডজাস্ট করা যাবে। তিনি বলেন, “এটা দান নয়, এটা সম্মান। কঠিন সময়ে আমরা যদি একজন শিল্পীর পাশে না দাঁড়াই, তবে কীভাবে বলব যে ইন্ডাস্ট্রি একটি পরিবার?”

২০১৮ সালের এপ্রিল মাসে ম্যাজিস্ট্রেট আদালত রাজপালকে (Rajpal Yadav) ছ'মাসের কারাদণ্ড দিয়েছিল। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে তিনি এবং তাঁর স্ত্রী দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা করেন। সেখানে তাঁদের সাজা স্থগিত হয়। এরপরে ২০২৪ সালে আদালত তাঁকে ফের দোষী সাব্যস্ত করে, তবে আশা ছিল মামলাকারীদের সঙ্গে সমঝোতা হলে বিষয়টির নিষ্পত্তি হবে। সেই কারণেই আদালত আবারও সাজার ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল।

কিন্তু আদালতের কথামতো রাজপাল বকেয়া টাকা ফেরত দেননি। তিনি জানিয়েছিলেন, পুরো টাকাটাই শীঘ্রই পরিশোধ করবেন। গত বছর অক্টোবর মাসে তিনি দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমাও দেন। কিন্তু এখনও প্রায় ৯ কোটি টাকা বাকি রয়েছে। এই পরিস্থিতিতে আদালত মনে করেছে, আর নমনীয়তা দেখানো সম্ভব নয়। যে আশ্বাস দিয়ে তিনি জামিনে মুক্ত ছিলেন, তা পূরণ করেননি অভিনেতা।

গত মঙ্গলবার  দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, রাজপালের বিরুদ্ধে নেওয়া আগের শিথিল অবস্থান প্রত্যাহার করা হচ্ছে। তাঁকে বুধবার বিকেল ৪টের মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। আদালত আরও জানিয়েছিল, নিজের প্রতিশ্রুতি রক্ষা না করার ফলে এই সিদ্ধান্ত ছাড়া আর কোনও পথ খোলা নেই। আর সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন অভিনেতা।

বলিউড সূত্রে খবর, রাজপাল স্পষ্ট জানিয়েছেন, তাঁর কাছে দেনা শোধ করার মতো টাকা নেই। তিনি বলেন, “স্যার, কী করব? আমার কাছে টাকা নেই। অন্য কোনও উপায়ও দেখছি না।” বন্ধুবান্ধবের কাছে আর্থিক সহায়তা না চাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, “স্যার, এখানে আমরা সবাই একা। কোনও বন্ধু নেই। এই বিপদ আমাকেই সামলাতে হবে।”


```