Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'একঘেয়েমি আর ভাল লাগছিল না,' অভিনয় থেকে বিরতি পঙ্কজ ত্রিপাঠীর! আবার কবে ফিরছেন পর্দায়?

গত বছর পঙ্কজ ত্রিপাঠীর মাত্র একটি সিনেমা 'মেট্রো ইন দিনো' (Metro… In Dino) এবং একটি ওয়েবসিরিজ 'ক্রিমিনাল জাস্টিস' (Criminal Justice: A Family Matter) মুক্তি পেয়েছিল। 

'একঘেয়েমি আর ভাল লাগছিল না,' অভিনয় থেকে বিরতি পঙ্কজ ত্রিপাঠীর! আবার কবে ফিরছেন পর্দায়?

পঙ্কজ ত্রিপাঠী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 February 2026 16:05

দ্য ওয়াল ব্যুরো: বিনোদন জগতে একে একে বিরতির পথে হাঁটছেন তারকারা। এবার অভিনয়-লাইমলাইট থেকে নিজেকে অনির্দিষ্টকালের জন্য দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন, এমনটাই জানালেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi Took break from acting)। কাজের একঘেয়েমি (Monotony) আর ক্লান্তি থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi Took break from acting)। তিনি বলেন, "দিনের পর এক দিন একই কাজ করে এখন একঘেয়েমি এসে গেছে, সঙ্গে ক্লান্তি। যা তাঁকে কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিতে বাধ্য করছে। বিগত কিছু সময় ধরে একের পর এক প্রজেক্টে কাজ করছিলেন তিনি। সেই ধারাবাহিক ব্যস্ততায় একসময় কাজের প্রতি আগ্রহ কমতে শুরু করে। ফলে নিজের মন-মানসিকতা ঠিক রাখতে এবং অভিনয়ের আনন্দ ফিরে পেতে তিনি নিজেই ‘পজ বাটন’ টিপেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পঙ্কজ (Pankaj Tripathi) বলেন, “আমি টানা কাজ করছিলাম। একটা সময় মনে হচ্ছিল আর কোনও নতুনত্ব নেই। ক্লান্তি ধরে গিয়েছিল। কাজটা আর উপভোগ করতে পারছিলাম না। তাই বিরতি নেওয়া খুব জরুরি ছিল।” তিনি আরও জানান, এখন তিনি আগের চেয়ে বেশি বেছে বেছে কাজ করেন। কেবল সেই কাজই তিনি করতে চান যার প্রতি সত্যিই টান অনুভব করেন।

অভিনেতার কথায়, “আমি এমন প্রজেক্ট করতে চাই না, যা শুধু আমার ইএমআই (EMI) বা আর্থিক দায় মেটানোর জন্য করতে হয়। এখন আমি এমন জায়গায় আছি যেখানে শুধু শিল্পীসত্ত্বার সন্তুষ্টিই আমার প্রথম পছন্দ। কাজ মানে উত্তেজনা, নতুন কিছু শেখার সুযোগ। না হলে সেই কাজ আমি করব না।”

আরেকটি সাক্ষাৎকারে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে পঙ্কজ (Pankaj Tripathi interview) জানিয়েছেন কেন তিনি ব্যস্ত কর্মজীবন থেকে সরে এসেছেন। বলেন, “আমি নিজে ভেবেচিন্তে জীবন কাটানোর কথা বলতাম, কিন্তু সেই আমিই দ্রুতগতির জীবনে জড়িয়ে পড়েছিলাম, বিশেষ করে করোনার পর। অভিনেতারা যে ‘অস্ত্র’ ব্যবহার করেন, অর্থাৎ তাদের অভিনয় দক্ষতা- সেটাকে কীভাবে, কখন, কোথায় ব্যবহার করা উচিত, সেটা খুব ভেবেচিন্তে করা দরকার। আমি সেই জায়গাটায় পৌঁছতেই বিরতি নিয়েছি।”

গত বছর পঙ্কজ ত্রিপাঠীর মাত্র একটি সিনেমা 'মেট্রো ইন দিনো' (Metro… In Dino) এবং একটি ওয়েবসিরিজ 'ক্রিমিনাল জাস্টিস' (Criminal Justice: A Family Matter) মুক্তি পেয়েছিল। দীর্ঘ ব্যস্ত শুটিং-রুটিন তাঁকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করেছিল বলেই জানান তিনি। “টানা ৩০ দিন শুটিং করলে যে ক্লান্তি আসে, সেটা সহ্য করা যায় না। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম,” বলেন অভিনেতা।


```