Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

হলিউডে ফের গুঞ্জন: অন্তঃসত্ত্বা হওয়ার খবরেই কি বিয়ের পথে জেন্ডায়া–টম?

এই জল্পনা ছড়ালেও এখনও পর্যন্ত টম হল্যান্ড বা জেন্ডায়া— কেউই প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। তাঁদের নীরবতাই অনুরাগীদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। তবে পুরো বিষয়টি যে নিশ্চিত নয়, সেটাও পরিষ্কার। 

হলিউডে ফের গুঞ্জন: অন্তঃসত্ত্বা হওয়ার খবরেই কি বিয়ের পথে জেন্ডায়া–টম?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 8 February 2026 14:32

দ্য ওয়াল ব্যুরো: হলিউডে টম হল্যান্ড ও জেন্ডায়ার সম্পর্ক নিয়ে আগ্রহের শেষ নেই। ‘স্পাইডারম্যান’ জুটির ব্যক্তিগত জীবন ঘিরে ভক্তদের কৌতূহল বরাবরই তুঙ্গে। এবার সেই আলোচনায় নতুন করে উসকানি দিয়েছে একটি গুঞ্জন— শোনা যাচ্ছে, জেন্ডায়া নাকি মা হতে চলেছেন। সেই সঙ্গে স্বাভাবিকভাবেই উঠে আসছে আরেকটি প্রশ্ন, তবে কি খুব শিগগিরই বিয়ের পথে হাঁটবেন এই জনপ্রিয় তারকা যুগল?

এই জল্পনা ছড়ালেও এখনও পর্যন্ত টম হল্যান্ড বা জেন্ডায়া— কেউই প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। তাঁদের নীরবতাই অনুরাগীদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। তবে পুরো বিষয়টি যে নিশ্চিত নয়, সেটাও পরিষ্কার। কারণ যে সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই দাবি ছড়িয়েছে, সেটি আদতে একটি প্যারোডি পেজ। কোনও স্বীকৃত সংবাদমাধ্যম বা বিশ্বাসযোগ্য সূত্রের সঙ্গে তাদের যোগ নেই।

আসলে জেন্ডায়ার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন এই প্রথম নয়। অতীতেও এমন খবর একাধিকবার ছড়িয়েছে। সে সময় জেন্ডায়ার মা ক্লেয়ার স্টরমার প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন, যাচাই না করে এমন খবর প্রকাশ করা ঠিক নয়। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবারও এই জল্পনাকে পুরোপুরি বিশ্বাস করার আগে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন অনেকে।

তবুও অনুরাগীদের নজর কেড়েছে জেন্ডায়ার সাম্প্রতিক লুক। সম্প্রতি তাঁকে বেশ কয়েকবার ঢিলেঢালা, ওভারসাইজ পোশাকে দেখা গিয়েছে। অনেকেই মনে করছেন, এই ধরনের পোশাক নির্বাচন থেকেই গর্ভাবস্থার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর যেহেতু তারকা যুগল এখনও পর্যন্ত এই গুঞ্জন খারিজ করেননি, তাই কল্পনা আরও ডালপালা মেলছে।

প্রসঙ্গত, টম হল্যান্ড ও জেন্ডায়ার বাগদান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা যায়। যদিও তাঁদের বিয়ের দিনক্ষণ নিয়ে কোনও সরকারি ঘোষণা এখনও হয়নি। কাজের ব্যস্ততার কারণেই আপাতত বিয়ে পিছিয়ে রেখেছেন তাঁরা— এমনটাই শোনা যাচ্ছে।

এই মুহূর্তে জেন্ডায়া পুরোপুরি মনোযোগ দিয়েছেন নিজের কেরিয়ারে। সামনে রয়েছে একাধিক বড় প্রোজেক্ট। রবার্ট প্যাটিনসনের বিপরীতে একটি রোম্যান্টিক ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনি কাজ করছেন ‘ডুন পার্ট থ্রি’, ‘ইউফোরিয়া সিজন থ্রি’ এবং ‘দ্য ওডিসি’-র মতো আলোচিত প্রজেক্টে। তালিকায় রয়েছে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-ও, যেখানে আবার টম হল্যান্ডের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।

সব মিলিয়ে, গুঞ্জন যতই জোরালো হোক না কেন, টম ও জেন্ডায়ার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট উত্তর মিলবে কেবল তখনই, যখন তাঁরা নিজেরাই মুখ খুলবেন। আপাতত, হলিউড জুড়ে কৌতূহল আর অপেক্ষাই ভরসা।


```