Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

‘বাবা মরে যাচ্ছে…’ দিল্লি‌ এইমসের দুয়ারে দাঁড়িয়ে কাতর আর্তি ছেলের, ত্রাতা সেই সোনু সুদ

উত্তরপ্রদেশের এক ব্যক্তির হার্ট সার্জারির জন্যেও টাকার ঝুলি নিয়ে হাজির হলেন অভিনেতা।

‘বাবা মরে যাচ্ছে…’ দিল্লি‌ এইমসের দুয়ারে দাঁড়িয়ে কাতর আর্তি ছেলের, ত্রাতা সেই সোনু সুদ

শেষ আপডেট: 5 December 2023 20:06

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহের সময় পরিযায়ী শ্রমিকদের বাসভাড়া করে নিজেদের রাজ্যে পৌঁছে দিয়েছিলেন। শুধু তাই নয়, অনলাইনে পড়াশোনার জন্য বাচ্চাদের ট্যাবও কিনে দিয়েছিলেন। এরপর থেকে মাঝেমধ্যেই সাধারণ মানুষের দুঃসময়ে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে অভিনেতা সোনু সুদকে। এবার এক ব্যক্তির হার্ট সার্জারির জন্যেও টাকার ঝুলি নিয়ে হাজির হলেন তিনি।

ঠিক কী ঘটেছে? উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা পল্লব সিং। সম্প্রতি তিনি এক্স হ্যান্ডলে তাঁর বাবার অসুস্থতা নিয়ে একটি পোস্ট করেছিলেন। লিখেছিলেন, আমার বাবা মরে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি আমি কী বলছি। দিল্লি এইমসে দাঁড়িয়ে আমি এই স্টেটাসটা লিখছি। দয়া করে পড়ুন।” ওই ব্যক্তির পোস্টটি পড়ামাত্রই তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন সোনু সুদ।

পল্লবের এই অবস্থা সম্পর্কে জানার পরে সোনু অবিলম্বে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করে এই গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার ব্যবস্থা করেন। সঙ্গে পাল্টা এক্স হ্যান্ডলে লেখেন, “ভাই, আমরা আপনার বাবাকে মরতে দেব না। আপনি আমার টুইটার ইনবক্সে আপনার নম্বর দিন। এখানে দয়া করে আপনার নম্বর দেবেন না।”

উল্লেখ্য, এত মানুষের পাশে দাঁড়ানোর অর্থ কোথা থেকে পান অভিনেতা? সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে ওই প্রশ্ন করা হয়েছিল সোনু সুদকে। জবাবে তিনি বলেন, “চিকিৎসক থেকে শিক্ষক, কলেজ পড়ুয়া থেকে ওষুধের কোম্পানি, সকলেই আমাকে কোনও না কোনওভাবে সাহায্য করেছেন। প্রচুর বিজ্ঞাপন করি। ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। সেখান থেকেই টাকা পাই।


```