Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

সোনু নিগমের নামে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট! সতর্ক করে বললেন, 'আমি তো ৮ বছর ধরে...'

ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ভক্তদের এই বিষয়ে সতর্ক করেন সোনু নিগম।

সোনু নিগমের নামে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট! সতর্ক করে বললেন, 'আমি তো ৮ বছর ধরে...'

সোনু নিগম

শেষ আপডেট: 22 April 2025 16:05

দ্য ওয়াল ব্যুরো: তাঁর নামে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট চালানো হচ্ছে—এবার সেই অভিযোগই তুললেন গায়ক সোনু নিগম। সোমবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি ভক্তদের এই বিষয়ে সতর্ক করেন।

সোনু জানান, কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় তাঁর নাম ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট চালাচ্ছেন। সেই অ্যাকাউন্টগুলি থেকে বিভ্রান্তিকর এবং বিতর্কিত বার্তা ছড়ানো হচ্ছে। এমনকি কেউ কেউ নিজেকে তাঁর টিমের সদস্য বলে পরিচয় দিয়ে ভক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। গায়কের কথায়, “আমার টিমের পক্ষ থেকে কাউকে বার্তা পাঠানো হয় না। কেউ যদি এমন দাবি করে, তাহলে খুব সাবধানে তাঁর সঙ্গে কথা বলবেন।"

সোনু আরও জানান, তিনি গত ৮ বছর ধরে এক্স (পূর্বতন টুইটার)-তেমনভাবে ব্যবহার করেন না। অথচ সেখানে কিছু অ্যাকাউন্ট চালানো হচ্ছে তাঁর নামেই। ফলে অনেকেই ভুল করে ভাবছেন, সেটি সোনুর নিজের অ্যাকাউন্ট। গায়কের অনুরোধ, “এই ধরনের কোনও অ্যাকাউন্ট থেকে যদি বার্তা পান, তা হলে দয়া করে রিপোর্ট ও ব্লক করুন।”

এই বিষয়ে ভক্তদের কাছ থেকেই প্রথমে খবর পান সোনু নিগম। সেই জন্য তাঁদের ধন্যবাদ জানিয়ে গায়ক লেখেন, “আপনারা যেভাবে বিষয়টি সামনে এনেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের সমর্থন ও সচেতনতার জন্য ধন্যবাদ।”

পোস্টের ক্যাপশনে সোনু লেখেন, “যদি আমার নামে কোনও ভুয়ো বার্তা পান, তাহলে রিপোর্ট ও ব্লক করুন।”

প্রসঙ্গত, কয়েকদিন আগেই গায়িকা শ্রেয়া ঘোষালের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। পরে প্ল্যাটফর্মের সহায়তায় তিনি সেটি পুনরুদ্ধার করেন। সেই ঘটনার পরই সোনুর এই সতর্কবার্তা এসেছে।


```