৪০ বছর বয়সে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন সোনম কাপুর। কাপুর-আহুজা পরিবারে খুশির জোয়ার।

সোনম কাপুর
শেষ আপডেট: 30 March 2026 10:23
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে (Bollywood) খুশির খবর। দ্বিতীয় সন্তানের (second baby) জন্ম দিলেন অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor)। রবিবার, ২৯ মার্চ ২০২৬-এ (March 29, 2026) দ্বিতীয় পুত্রসন্তানের আগমনের কথা নিজেই জানান অভিনেত্রী।
ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করেন। লেখেন, “কৃতজ্ঞতা (gratitude) আর ভালবাসায় ভরা হৃদয় নিয়ে জানাচ্ছি, আজ আমাদের পুত্রসন্তানের জন্ম হয়েছে। আমাদের পরিবার (family) আরও বড় হল, আর ওর আগমনে আমাদের ভালবাসা আরও গভীর হল।” এই পোস্টেই স্পষ্ট, নতুন সদস্যের আগমনে আনন্দে ভরপুর কাপুর-আহুজা পরিবার।
সোনম আরও জানান, তাঁদের বড় ছেলে বায়ু কাপুর আহুজা (Vayu Kapoor Ahuja) নতুন ভাইকে পেয়ে ভীষণ খুশি। “বায়ু তার ছোট ভাইকে স্বাগত জানাতে উচ্ছ্বসিত। এই নতুন জীবনের আগমনে আমাদের ঘর আনন্দ আর আশীর্বাদে ভরে গিয়েছে। চার জনের পরিবার (family of four) হিসেবে এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আমরা কৃতজ্ঞ।”
এর আগেই, ৯ ফেব্রুয়ারি ২০২৬-এ (February 9, 2026) মুম্বইয়ের বাড়িতে একটি বেবি শাওয়ার (baby shower) আয়োজন করেছিলেন সোনম। সেখানে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সুখবর ছড়াতেই বলিউডের একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন। করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) কমেন্টে লিখেছেন, “সোনা ও আনন্দ অনেক শুভেচ্ছা” সঙ্গে লাল হৃদয়ের ইমোজি। বাণী কাপুর (Vaani Kapoor), দিয়া মির্জা (Dia Mirza), রিয়া কাপুর (Rhea Kapoor) ও হুমা কুরেশি (Huma Qureshi)-রাও শুভেচ্ছা জানিয়েছেন। তালিকায় রয়েছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra), স্বরা ভাস্কররাও (Swara Bhaskar)।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ মে (May 8, 2018) মুম্বইয়ে (Mumbai) শিখ রীতি (Sikh ceremony) মেনে আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম। ২০২২ সালের ২০ অগস্ট (August 20, 2022) তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। ২০২৫ সালের নভেম্বরে (November 2025) দ্বিতীয়বার মা হচ্ছেন বলে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এবার সেই প্রতীক্ষারই অবসান হল।