Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!উত্তর কলকাতার অর্ধেক বুথই ‘অতি স্পর্শকাতর’, থাকছে ১০০টি মহিলা বুথও'৯০ লক্ষ না দিলে সেক্স করতে দেব না', বর রাজি না হওয়ায় বাড়িসুদ্ধ লোককে পুড়িয়ে মারার চেষ্টা কনের

ঘরোয়া টোটকাতেই ধরে রেখেছেন 'প্রেগন্যান্সি গ্লো', গর্ভাবস্থায় কীভাবে ত্বকের যত্ন নিচ্ছেন সোনম

দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম কাপুর (Sonam Kapoor)। আর এই সময়টা তিনি নিজের মতো করেই উপভোগ করছেন। গর্ভাবস্থাতেও করছেন ত্বকের যত্নও, তার জন্য ভরসা করেন মা-ঠাকুমাদের পুরনো টোটকাগুলিতেই।

ঘরোয়া টোটকাতেই ধরে রেখেছেন 'প্রেগন্যান্সি গ্লো', গর্ভাবস্থায় কীভাবে ত্বকের যত্ন নিচ্ছেন সোনম

সোনম কাপুর

শেষ আপডেট: 23 March 2026 15:55

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম কাপুর (Sonam Kapoor)। আর এই সময়টা তিনি নিজের মতো করেই উপভোগ করছেন। গর্ভাবস্থাতেও যে স্টাইলিশ থাকা যায়, তা যেন বারবার প্রমাণ করছেন তিনি। একইসঙ্গে করছেন ত্বকের যত্নও, তার জন্য ভরসা করেন মা-ঠাকুমাদের পুরনো টোটকাগুলিতেই।

১ / ৭
মাতৃত্বেও ফ্যাশন গেম অন পয়েন্ট: সাদা, কালো, ফ্লোরাল- সব ধরনের পোশাকেই আলাদা জৌলুস। নরম, আরামদায়ক কিন্তু স্টাইলিশ পোশাকই তাঁর প্রথম পছন্দ। প্রথম সন্তান বায়ুর সময়ও তাঁকে দেখা গিয়েছিল এমনই নানা লুকে।

২ / ৭
স্কিনকেয়ারে নারকেল তেল: রূপচর্চায় তাঁর ভরসা ঘরোয়া উপকরণ। নারকেল তেল তাঁর ত্বক ও চুলের প্রধান সঙ্গী। কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই, ব্যবহার করলেই ত্বক-চুল দুইই নরম ও উজ্জ্বল হয়।

৩ / ৭
মায়ের টোটকা: সোনম জানিয়েছেন, নারকেল তেল ব্যবহারের অভ্যাস তিনি পেয়েছেন তাঁর মা সুনীতা কাপুরের (Sunita Kapoor) কাছ থেকে। তাঁর মা-ও নিয়মিত নারকেল তেল ব্যবহার করেন ত্বক ও চুলে।

৪ / ৭
চুলের ‘হট অয়েল থেরাপি’: নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নেন আমন্ড অয়েল ও ক্যাস্টর অয়েল। হালকা গরম করে মাথায় মালিশ করেন, এতে চুল পড়া কমে, চুল হয় নরম ও ঘন। সপ্তাহে অন্তত দু’দিন এই থেরাপি করেন সোনম।

৫ / ৭
মেকআপ তুলতে ‘ডবল ক্লিনজ়িং’: বাজারের ক্লিনজ়ার নয়, ভারী মেকআপ তুলতে সোনমের ভরসা নারকেল তেল। হাতে একটু তেল নিয়ে মুখে মালিশ করলেই মেকআপ সহজে উঠে যায়। বিশেষ করে ওয়াটারপ্রুফ মেকআপ তুলতে এই তেলই সেরা।

৬ / ৭
স্নানের পরও সারা শরীরে নারকেল তেল মাখেন অভিনেত্রী। ত্বক থাকে নরম, ময়েশ্চারাইজড। চাইলে এতে সামান্য আমন্ড অয়েল মিশিয়ে নেন তিনি। ভিটামিন-ই ক্যাপসুল মেশালে কনুই-গোড়ালির দাগও হালকা হয়ে যায়।

৭ / ৭
কেন এত জনপ্রিয় নারকেল তেল? এতে আছে লরিক অ্যাসিড ও ওলেইক অ্যাসিড। ত্বক-চুলের জন্য দারুণ উপকারী। অ্যান্টি–অক্সিড্যান্ট সমৃদ্ধ, তাই প্রদাহ বা স্কিন ইরিটেশন কমায়। রোদে পোড়া দাগ বা ট্যান তুলতেও সাহায্য করে।

```