Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

শত্রুঘ্ন আসানসোলে জেতার পরই এবার মেয়ের বিয়ে, তৃণমূলের অনেকের নিমন্ত্রণ মুম্বইয়ে

দিনক্ষণ পাকা করে এক্কেবারে আমন্ত্রণপত্রও ছাপিয়ে ফেলেছেন শত্রঘ্ন সিনহা।

শত্রুঘ্ন আসানসোলে জেতার পরই এবার মেয়ের বিয়ে, তৃণমূলের অনেকের নিমন্ত্রণ মুম্বইয়ে

সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল

শেষ আপডেট: 10 June 2024 13:02

দ্য ওয়াল ব্যুরো: বেশ অনেক দিন ধরে জল্পনা চলছিল। মুম্বইয়ের বলিউড জগতে কানাঘুষো শোনা যাচ্ছিল, বিয়ে করতে চলেছেন সোনাক্ষী সিনহা। এবার সেই খবরেই পাকাপাকি সিলমোহর পড়ল। প্রেমিক জাহির ইকবালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন অভিনেত্রী। আগামী ২৩ জুন বিয়ের পিড়িতে বসবেন নায়িকা।

চব্বিশের লোকসভা ভোটে আসানসোল আসনে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছিল তৃণমূল। প্রায় ৬৩ হাজার ভোটে  বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়াকে হারিয়েছেন প্রবীণ অভিনেতা। পরিবারে এখন খুশির আমেজ। আর তারই মাঝে শুরু হয়েছে মেয়ের বিয়ের তোড়জোর। তবে আজকাল বলিউডে ট্রেন্ডিং ডেস্টিনেশন ওয়েডিং নয়, মুম্বইতেই বিয়ে করবেন অভিনেত্রী। বি টাউন সূত্রের খবর, দিনক্ষণ পাকা করে এক্কেবারে আমন্ত্রণপত্রও ছাপিয়ে ফেলেছেন শত্রুঘ্ন। ইতিমধ্যে তৃণমূলের অনেকের কাছেই সাংসদের মেয়ের বিয়ের নিমন্ত্রণ আসতেও শুরু করেছে।

View this post on Instagram

A post shared by Zaheer Iqbal (@iamzahero)

সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের গুঞ্জন কান পাতলেই শোনা যেত বলিউডে। সম্প্রতি সলমন খানের পার্টিতেও প্রেমিক জাহিরের সঙ্গে হাজির হয়েছিলেন 'দাবাং গার্ল'। তাহলে কি জাহির ইকবালকেই বিয়ে করছেন সোনাক্ষী? জল্পনার সূত্রপাত তখন থেকেই। সদ্য সোনাক্ষীর হাতের হীরের আংটি দেখে অনেকেই মনে করেছিলেন, তাঁর বোধহয় বাগদান সারা রয়ে গিয়েছে। সেই সময়ে এবিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তবে এখন আর লুকোছাপা নেই। বিয়ের কার্ড দেখেই সেই জল্পনা যে সত্যি, বোঝা গেল।

সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসেছিলেন সোনাক্ষী। সেখানে কপিল আচমকাই অভিনেত্রীকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করে বসেন। সোনাক্ষী সোজা সাপটা উত্তর দেন, “আমি কিন্তু বিয়ে করতে একেবারে তৈরি।” যদিও জাহিরের প্রসঙ্গ এড়িয়ে যান সোনাক্ষী। তবে সেই প্রশ্ন এড়়িয়ে গেলেও এবার কিন্তু শোনা যাচ্ছে, আগামী ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী-ইকবাল।

সম্প্রতি প্রথমবার সঞ্জয় লীলা বনশালির ‘হীরামাণ্ডি’ ছবিতে দুরন্ত অভিনয় করে নজর কেড়েছেন সোনাক্ষী। ‘হীরামাণ্ডি’ ছবি নিয়ে নানা সমালোচনা হলেও, সোনাক্ষীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। 

লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার আগে সোনাক্ষীরও রাজনীতিতে আসার খবর রটেছিল। যদিও তেমন কিছুই হয়নি। বরং একটি সাক্ষাৎকারে বাবার মতো তিনিও রাজনীতিতে আসবেন কিনা জিজ্ঞেস করা হলে অভিনেত্রী হেসে বলেছিলেন “না নাতাহলে তো আপনারাই স্বজনপোষণ বলতে শুরু করবেন।” তবে আপাতত বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত শত্রুঘ্ন কন্যা। 


```