Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভূত কি আদৌ আছে? অনেকের মতো বিশ্বাস করতেন না সোনাক্ষীও, তারপর ভোররাতে যা হল...

 ভূত আছে কি নেই, সেই প্রশ্নের উত্তর কেউই নিশ্চিতভাবে দিতে পারেন না। কিন্তু কখনও কখনও এমন কিছু অভিজ্ঞতা হয়, যা মানুষের বিশ্বাসকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। যেমন হয়েছিল সোনাক্ষী সিনহার সঙ্গে।

ভূত কি আদৌ আছে? অনেকের মতো বিশ্বাস করতেন না সোনাক্ষীও, তারপর ভোররাতে যা হল...

সোনাক্ষী সিনহা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 23 June 2025 12:17

দ্য ওয়াল ব্যুরো: ভূত আছে কি নেই, সেই প্রশ্নের উত্তর কেউই নিশ্চিতভাবে দিতে পারেন না। কিন্তু কখনও কখনও এমন কিছু অভিজ্ঞতা হয়, যা মানুষের বিশ্বাসকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। যেমন হয়েছিল সোনাক্ষী সিনহার সঙ্গে।

সদ্য এক সাক্ষাৎকারে নিজের জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী। বললেন, “আমি সত্যিই এসব ভূতের কথা বিশ্বাস করতাম না। কিন্তু সেই এক রাত, যা আমার গোটা বিশ্বাসটাই বদলে দেয়।”

ঘটনাটি ঘটেছিল গভীর রাতে, এক অদ্ভুত নিস্তব্ধ মুহূর্তে। সোনাক্ষী বলেন, “আমি তখন আধঘুম, আধজাগা অবস্থায় ছিলাম। চোখ বন্ধ ছিল, কিন্তু আমি জানতাম আমি জেগে। হঠাৎ একটা চাপ অনুভব করলাম শরীরে। কেউ যেন আমাকে নাড়িয়ে তোলার চেষ্টা করছিল। কিন্তু আমি নড়তে পারছিলাম না, চোখও খুলতে পারছিলাম না। পুরো শরীর অসাড় হয়ে গিয়েছিল।"

এই অবস্থা চলে সকাল পর্যন্ত। আলো ফোটার আগ পর্যন্ত তাঁর দৃষ্টিশক্তিও যেন আটকে গিয়েছিল! “ভেবেছিলাম এটা কী? স্বপ্ন, না বাস্তব? মনে হচ্ছিল, এটা কোনও অপকারী আত্মা।”

সেই ভয়াল অভিজ্ঞতার ধাক্কা কাটিয়ে উঠতে এক দিনই লেগেছিল না। গোটা দিনটা কেটে যায় আতঙ্কে। তবে রাত আসতেই, আবার তাঁকে ফিরে যেতে হয় সেই ঘরেই। একা। কিন্তু এবার সোনাক্ষী প্রস্তুত ছিলেন। ঘরে ঢুকেই তিনি উচ্চস্বরে বলে ওঠেন—“কাল রাতে যিনি এসেছিলেন, দয়া করে আর আসবেন না। আমি খুব ভয় পেয়েছি। কিছু বলার থাকলে স্বপ্নে বলুন, মুখোমুখি নয়।”

এরপর আর কোনওদিন এমন কিছু ঘটেনি। তবে অভিজ্ঞতা? সেটি চিরকাল তাঁর মধ্যে থেকে যাবে। এ কথা বলার পেছনে একটা বড় কারণও রয়েছে—২৭ জুন মুক্তি পেতে চলেছে সোনাক্ষীর নতুন ছবি ‘নিকিতা রায়’, একটি সুপারন্যাচারাল হরর থ্রিলার। সম্ভবত সেই ছবির প্রস্তুতির মধ্যেই নিজের অতীতের এই ঘটনা যেন ফিরে এসেছিল তাঁর মনে।
 


```