Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'১৬ মাস ধরে অন্তঃসত্ত্বা আছি, এবার বিশ্বরেকর্ড গড়ব', মা হওয়ার গুঞ্জনে জবাব সোনাক্ষীর

বিয়ের পর থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় জড়াচ্ছেন সোনাক্ষী সিনহা। এবার রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে হাজির হয়ে ফের সেই গুজব ছড়ালেও, এবার জবাব দিলেন অভিনেত্রী।

'১৬ মাস ধরে অন্তঃসত্ত্বা আছি, এবার বিশ্বরেকর্ড গড়ব', মা হওয়ার গুঞ্জনে জবাব সোনাক্ষীর

সোনাক্ষী সিনহা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 October 2025 12:02

দ্য ওয়াল ব্যুরো: স্বামী জাহির ইকবাল-এর সঙ্গে বিয়ের পর থেকেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা-কে বারবার অন্তঃসত্ত্বা হওয়ার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সম্প্রতি রমেশ তৌরানির তারকাখচিত দিওয়ালি পার্টিতে ঢিলেঢালা পোশাকে হাজির হয়ে তিনি ফের সেই জল্পনা উসকে দেন। কিন্তু এবার রসিকতাচ্ছলে নিজেই সেই গুঞ্জন উড়িয়ে নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছেন 'দাবাং' অভিনেত্রী।

বুধবার রাতে রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে ঢিলেঢালা আনারকলি পোশাকে হাজির হন জাহির ও সোনাক্ষী। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের প্রবেশপথে সোনাক্ষী এগিয়ে যেতেই পিছন থেকে জাহির বলে ওঠেন, "দেখো, সামলে..."

পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দেওয়ার সময় সোনাক্ষীর ওড়নায় ঢাকা পেটে জাহির ইকবালকে হাত রাখতে দেখা যায়! স্বামীর এই কাণ্ড দেখে সোনাক্ষী হাসি চেপে রাখতে পারেননি, রসিকতার ছলেই তাঁকে একটি চপেটাঘাতও কষান! পালটা জাহির বলেন, "আরে মজাই তো করছি!" ছবিশিকারিরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি, আর তাতেই অভিনেত্রীর মা হওয়ার জল্পনা আরও তীব্র হয়।

লক্ষ্মীবারে গভীর রাতে অভিনেত্রী নিজেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় ইতি টানেন। এদিন দিওয়ালির পার্টি লুকের ছবি শেয়ার করার পাশাপাশি, পোস্টের একদম শেষে তিনি স্বামীর সঙ্গে রসিক মুহূর্তের একটি ছবিও ভাগ করে নেন।

জল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোনাক্ষী তাঁর পোস্টে কমেন্ট করেন, "দীর্ঘতম গর্ভাবস্থা! অতি বুদ্ধিমান মিডিয়ার দৌলতে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম। শুধুমাত্র পেটে হাত দিয়ে ছবি তুলেছিলাম। যাক গে, এই বিষয়ে আমার আর জাহিরের প্রতিক্রিয়া জানতে চাইলে আমার গোটা পোস্টটি দেখুন। আর হ্যাঁ, এভাবেই ঝলমলে দিওয়ালি কাটান।"

অভিনেত্রী ইঙ্গিত দেন যে, আসল সত্যি জানতে হলে তাঁর পুরো পোস্টটি দেখতে হবে। সেখানে দেখা যায়, জাহির আর সোনাক্ষী তাঁদের গর্ভধারণের জল্পনা শুনে হেসে গড়াচ্ছেন। অর্থাৎ, সোনাক্ষী সিনহা নিজেই নিশ্চিত করলেন যে তিনি এখনই মা হচ্ছেন না এবং এই জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন।


```