Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ঐশ্বর্য রাইকে নিয়ে কটাক্ষ রাহুলের, মুখ খুললেন গায়িকা সোনা মহাপাত্র

রাহুল গান্ধী তাঁর বেশ কিছু বক্তৃতায় ঐশ্বর্য রাইয়ের নাচ নিয়েও মন্তব্য করেন।

ঐশ্বর্য রাইকে নিয়ে কটাক্ষ রাহুলের, মুখ খুললেন গায়িকা সোনা মহাপাত্র

শেষ আপডেট: 22 February 2024 17:29

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'-এ বক্তব্য পেশ করতে গিয়ে বেগতিকে পড়লেন রাহুল গান্ধী। তাঁর বক্তৃতার মাঝে কটাক্ষ করলেন অমিতাভ বচ্চন ও তাঁর পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে। এই মন্তব্য নিয়ে বলিউডে শুরু হল শোরগোল।


সেই কথার ধিক্কার জানাতে সরব বলিউডের বিখ্যাত গায়িকা সোনা মহাপাত্র। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে প্রতিবাদ জানালেন। লিখলেন, 'রাজনীতিবিদরা নিজেদের বক্তৃতায় মহিলাদের নিচু দেখান কেন? এতে কি তাঁরা নিজেদের পৌরুষ প্রমাণ করতে চান? প্রিয় রাহুল গান্ধী, নিশ্চয়ই কেউ অতীতে একইভাবে আপনার নিজের মা (সোনিয়া গান্ধী) ও বোনকে (প্রিয়াঙ্কা গান্ধী) অবজ্ঞা করেছেন, তাই আপনার এমন ভাবনা। তাছাড়া ঐশ্বরিয়া রাই কিন্তু খুব সুন্দর নাচেন।’

ऐश्वर्या रायबद्दल 'ते' वक्तव्य करणाऱ्या राहुल गांधींवर भडकली गायिका;  म्हणाली 'तुमच्या आई-बहिणींचा अपमान..' - Marathi News | Singer Sona Mohapatra  got angry on rahul ...
রাহুল গান্ধী তাঁর বেশ কিছু বক্তৃতায় ঐশ্বর্য রাইয়ের নাচ নিয়েও মন্তব্য করেন। তিনি আরও বলেন, 'আপনারা কি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখেছেন? সেখানে আপনি কি কোনও তপশিলী কিংবা ওবিসি মানুষজনের মুখ দেখেছেন? না! সেখানে অমিতাভ বচ্চন, ঐশ্বর্য বচ্চন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। দেশের মোট জনসংখ্যার ৭৩ শতাংশ লোককে ইভেন্ট চলাকালীন কোথাও দেখা যায়নি। আসলে বিজেপি কখনই চায় না যে সাধারণ মানুষ নিজের দেশের শাসনভার গ্রহণ করুক।'


অথচ ঐশ্বর্য রাইকে রামলালার উদ্বোধনের অনুষ্ঠানে দেখাই যায়নি। সেদিন উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন।

রাহুলের এই বক্তব্য নিয়ে বচ্চন বাড়ির কেউ এখনও কিছু বলেন নি। 


```