Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সত্যিই ভীষণ হাসি পাচ্ছে, বিচে কি শাড়ি পরে ঘুরব নাকি?: কটাক্ষের মুখে সোহিনী

বর্ষশেষে সোহিনী গিয়েছিলেন গোয়ায়। আর সেখানেই স্নান পোশাকে তাঁকে দেখে ধেয়ে এল চরম ট্রোলিং। তা নিয়েই 'দ্য ওয়াল'-এর কাছে মুখ খুললেন সোহিনী।

সত্যিই ভীষণ হাসি পাচ্ছে, বিচে কি শাড়ি পরে ঘুরব নাকি?: কটাক্ষের মুখে সোহিনী

সোহিনী গুহ রায়

শেষ আপডেট: 2 January 2025 20:36

টেলিপাড়ায় পরিচিত মুখ অভিনেত্রী সোহিনী গুহ রায়। স্বামী কল্লোল চৌধুরীর সঙ্গে সম্প্রতি বিচ্ছেদ হয়েছে তাঁর। 

বর্ষশেষে সোহিনী গিয়েছিলেন গোয়ায়। আর সেখানেই স্নান পোশাকে তাঁকে দেখে ধেয়ে এল চরম ট্রোলিং। তা নিয়েই 'দ্য ওয়াল'-এর কাছে মুখ খুললেন সোহিনী।

কিছু মাস আগে সোহিনী গিয়েছিলেন মলদ্বীপে। সেখানেও বিকিনি পরার কারণে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। ফের একই ঘটনার পুনরাবৃত্তি! সোহিনীর কি খারাপ লাগছে? প্রশ্ন করতেই অভিনেত্রী বললেন, 'সত্যি কথা বলতে আমার হাসি পাচ্ছে। একটা কথা বলুন তো, বিচে কি শাড়ি পরে ঘুরব নাকি? বিচের যা পোশাক তাই তো পরেছি। তা নিয়েও সমস্যা।" 

গোয়া থেকে আজ অর্থাৎ বৃহস্পতিবারই কলকাতায় ফিরেছেন সোহিনী। পাঁচ দিন পর আবার তাঁর বিদেশ ঘুরতে যাওয়ার কথা। হুট করেই গোয়ার প্ল্যানটা করে ফেলেছিলেন তিনি। ছিলেন উত্তর গোয়াতেই। বিদেশ থেকে ঘুরে এসেই যদিও কাএ ব্যস্ত হয়ে পড়বেন তিনি। সম্প্রতি কাজ করেছেন এক সিরিজে। খুব তাড়াতাড়ি তা মুক্তি পাওয়ারও কথা। 


```