Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘সাক্ষ্য প্রমাণ নিয়েই দাঁড়াব’, দোষারোপের পাহাড়! সন্তান হারিয়ে এই প্রথম মুখ খুললেন সোহিনী

সাক্ষ্য-প্রমাণ নিয়ে নামার কথা বলেছেন সোহিনী। যদিও এখনই তা নিয়ে মুখ খুলতে রাজি নন তিনি। ঠিক কী অভিযোগ তাঁর? কার দিকে আঙুল? চিকিৎসকের তরফে দাবি করা হয়েছে, 'কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজে' মৃত্যু হয়েছে তাঁর সন্তানের।

‘সাক্ষ্য প্রমাণ নিয়েই দাঁড়াব’, দোষারোপের পাহাড়! সন্তান হারিয়ে এই প্রথম মুখ খুললেন সোহিনী

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 27 August 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো: হৃদয়বিদারক ঘটনা ঘটে গিয়েছে সোহিনী গঙ্গোপাধ্যায়ের জীবনে। কোলশূন্য হয়েছে তাঁর। গত ২২ অগস্ট জীবনে নেমে এসেছে আকস্মিক বিপর্যয়। সোহিনীর ননদ বলে দাবি করা এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ এনেছেন চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে সদ্যোজাতর। অন্যদিকে সন্তানহারা সোহিনীও কটাক্ষের শিকার হয়েছেন সামাজিক মাধ্যমে। গর্ভাবস্থায় ঘনঘন রিলস, সচল থাকাতেই নাকি ক্ষতি হয়েছে অভিনেত্রী ও এই নেটপ্রভাবীর, এমন কুরুচিকর দাবিও করেছেন অনেকেই।

এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন সোহিনী। সামাজিক মাধ্যমে এক বড়সড় পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। তিনি লিখেছেন, "২২শে অগস্ট আমাদের জীবনে যে বিপর্যয় নেমে এসেছে, তাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া জুড়ে যা চলছে, তা আমাদের কল্পনার অতীত। আমরা বিভিন্ন মানুষের জল্পনার এবং সেই সংক্রান্ত আলোচনায় বিধ্বস্ত। এই বিষয়ে নানান ভিডিও, পোস্ট,ডাক্তারবাবুর ভিডিওটি ও তার কমেন্ট সেকশন আমাদের দুজনকে এই শোকের সময়ে দুর্বলতর করে তুলছে। আমরা আমাদের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বা আন‌অফিসিয়াল বক্তব্য রাখিনি। এই পাঁচ দিনে আমাদের পক্ষে তা ভাবার পরিসর‌ই ছিল না। আমরা চাইনি এখন‌ই এই বিষয়কে কেন্দ্র করে কোনো কথা হোক যা আমাদের মানসিক অবস্থাকে আরও বিঘ্নিত করে।"

সোহিনী আরও যোগ করেন, "আমরা নিশ্চয়‌ই আমাদের সঙ্গে হ‌ওয়া সমস্ত ঘটনার বিবরণ আপনাদের সামনে রাখব, সাক্ষ্য ,প্রমাণ নিয়েই দাঁড়াব আপনাদের সামনে। কিন্তু এই মুহুর্তে আমরা মানসিক ও শারীরিক ভাবে অসমর্থ আপনাদের প্রশ্ন ,ট্রোল , লড়াই এগুলোর উত্তর দিতে। আপনারা অনুগ্রহ করে আমাদের সময় দিন ; সন্তান হারানোর যন্ত্রণাটুকু আমাদের পরিবারকে সামলে উঠবার সুযোগ দিন। এই শোকের সময়ে এইটুকু সহমর্মীতা ও সাহায্য আশা করছি আপনাদের থেকে। আশা রাখি, এই শোকবার্তা আমাদের জীবনে ঘটে যাওয়া অকল্পনীয় , আকস্মিক বিপদের সময়টুকুতে আপনাদের বিরত রাখবে এই সংক্রান্ত পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে।"

সাক্ষ্য-প্রমাণ নিয়ে নামার কথা বলেছেন সোহিনী। যদিও এখনই তা নিয়ে মুখ খুলতে রাজি নন তিনি। ঠিক কী অভিযোগ তাঁর? কার দিকে আঙুল? চিকিৎসকের তরফে দাবি করা হয়েছে, 'কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজে' মৃত্যু হয়েছে তাঁর সন্তানের। হাইপারটেনশন থাকলে, প্রিঅ্যাক্লামশিয়া থাকলে, হঠাৎ কোনও ট্রমা হলে, অপুষ্টিজনিত কোনও সমস্যা হলে এই ধরনের হেমারেজ হতে পারে। এর পাল্টা কী যুক্তি রয়েছে সোহিনীর। তিনি জানিয়েছেন, সবটা জানাবেন, তবে এখনই নয়। 


```