Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'আমি অভাগা মা, বুকের দুধটাও শুকিয়েছে কিনা জানি না', হাউহাউ করে কেঁদে এবার সবটা জানালেন সোহিনী

সন্তানের মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন সোহিনী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় হাউহাউ করে কেঁদে জানালেন, ‘আমি অভাগা মা, বুকের দুধটাও শুকিয়েছে কিনা জানি না।’

'আমি অভাগা মা, বুকের দুধটাও শুকিয়েছে কিনা জানি না', হাউহাউ করে কেঁদে এবার সবটা জানালেন সোহিনী

সোহিনী ও অনির্বাণ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 September 2025 00:01

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ সোহিনী গঙ্গোপাধ্যায়। মাতৃত্বের প্রতিটি মুহূর্ত হাসিমুখে ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। বেবি বাম্প ফোটোশুট থেকে শুরু করে সাধভক্ষণ—সবকিছুতেই ছিল আনন্দের রঙিন ছোঁয়া। তাঁর প্রতিটি পোস্টে মাতৃত্বের উচ্ছ্বাস ধরা পড়েছিল স্পষ্টভাবে। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সুখবরের জন্য।

কিন্তু সেই আনন্দ মুহূর্তেই মুছে যায়। জানা গেল, সন্তানকে কোলে নেওয়ার আগেই শূন্য হয়ে গিয়েছে সোহিনীর কোল। প্রসবের আগে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে অনুরাগীদের মধ্যে। যদিও সোহিনী বা তাঁর স্বামী অনির্বাণ এই নিয়ে কিছু প্রকাশ করেননি, তবুও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে এক মহিলা, নিজেকে সোহিনীর ননদ দাবি করে, জানান চিকিৎসকের গাফিলতির কারণেই অকালে চলে গেছে সোহিনী ও অনির্বাণের সদ্যোজাত সন্তান। এরপরই চিকিৎসকের বিরুদ্ধে দোষারোপ শুরু হয় নেটিজেনর একাংশের মধ্যে।

তারপরে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছিলেন সোহিনীর চিকিৎসকর শিবেন্দ্রনাথ দাস বা এসএন দাস। তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন ঠিক কী কারণে বাচ্চাটির মৃত্যু হয়েছে এবং কেন এতে তাঁর কোনও হাত নেই বা ছিল না। এত কিছুর পরেও কিছু বলতে শোনা যায়নি সোহিনীকে। অবশেষে পাশে স্বামীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বড় ভিডিও পোস্ট করলেন। সেখানে হাউহাউ করে কেঁদে ফেলে সবটা জানালেন, প্রথম থেকে শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ঠিক কী কী হয়েছিল।

ভিডিওটি পোস্ট করে, তার ক্যাপশনে তিনি লেখেন, 'ঘটনার সত্যতা না জেনেও এই দুঃসময় যারা পাশে ছিলেন, তাদের কাছে চিরকৃতজ্ঞ। এই বিষয়ে আমাদের আর কোনও বক্তব্য থাকবে না।'

ভিডিওটি করতে করতে হঠাৎ হাউহাউ করে কেঁদে ফেলেন সোহিনী। বলেন, 'আমি এমনই একজন অভাগা মা, আমার বুকের দুধ শুকিয়েছে কিনা, আমি জানি না। সেলাইও এখনও কাটেনি। তাও আমাকে এই নিয়ে কথা বলতে হচ্ছে। কারণ সবার সবটা জানা উচিত। এতদিন ধরে অনেক ট্রোল, অনেক কথা আমাকে শুনতে হয়েছে।'

তিনি বলেন, '২২ তারিখ সকাল থেকে হঠাৎ করে বেবি মুভমেন্ট কম আসে। আমি তখন আমার স্বামীকে ডেকে বলি, দেখো তো, তুমি কিছু শুনতে পাচ্ছো? ও তখন কান পেতে শুনে আমাকে বলে, হ্যাঁ শোনা যাচ্ছে। (বাকি অংশ ভিডিওতে)।'


```