Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'দম মারো দম'-এর জিনাত আমানের লুকে ধরা দিলেন শিল্পা, ছবি দেখে মুগ্ধ নেটপাড়া

জিনাত আমানের ‘দম মারো দম’ লুকে হাজির শিল্পা শেট্টি! সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ভাইরাল ছবিতে

'দম মারো দম'-এর জিনাত আমানের লুকে ধরা দিলেন শিল্পা, ছবি দেখে মুগ্ধ নেটপাড়া

শিল্পা শেট্টি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 September 2025 23:28

দ্য ওয়াল ব্যুরো: কিছু সিনেমা আর কিছু গান সত্যিই সময়ের সীমানা পেরিয়ে কালজয়ী হয়ে ওঠে। ১৯৭১ সালে মুক্তি পাওয়া হরে কৃষ্ণ হরে রাম সেই তালিকাতেই পড়ে। তবে সিনেমার জনপ্রিয়তার চেয়েও বেশি আলো কেড়েছিল এর আইকনিক গান দম মারো দম। শুধু সুর বা কথাই নয়, গানে জিনাত আমানের পর্দার লুকও তৈরি করেছিল এক অমর ছাপ।

দেবানন্দ, জিনাত আমান আর মুমতাজের অভিনয়ে সাজানো এই সিনেমার গানটি আজও সমান জনপ্রিয়। আর সেই গানে জিনাত আমানের অনন্য সাজ বহুবার বলিউডে অনুকরণ করেছেন বিভিন্ন অভিনেত্রী। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন শিল্পা শেট্টি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করে জিনাত আমানকে শ্রদ্ধা জানিয়েছেন শিল্পা। ছবিতে দেখা যাচ্ছে, হলুদ ছাপা পোশাক, মাথায় সানগ্লাস, হাতে গাঁদা ফুলের মালা, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে টিপ—সব মিলিয়ে যেন মুহূর্তের মধ্যে পুরনো দিনের জিনাত আমানকে ফিরিয়ে এনেছেন শিল্পা।

শিল্পার এই লুক ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। নেটিজেনদের একাংশ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে, আবার কেউ কেউ অক্ষয় কুমারের ভুলভুলাইয়া লুকের সঙ্গেও তুলনা করেছেন।

এদিকে কিছুদিন আগেই প্রতারণার অভিযোগে শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার নাম জড়ায়, যদিও তারকা দম্পতি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। সেই বিতর্কের পর এবার প্রেমানন্দ জি মহারাজের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এবং এই নস্ট্যালজিক লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন শিল্পা।


```