Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

প্রথমে বিপাশা, এবার ম্রুণালের নিশানায় অনুষ্কা! বললেন, 'ওই অভিনেত্রী তো এখন কাজও করেন না'

বিপাশার পর এবার অনুষ্কা শর্মাকে নাম না করে কটাক্ষ করলেন ম্রুণাল ঠাকুর। সুলতান সিনেমার প্রসঙ্গ ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু সমালোচনার ঝড়।

 

প্রথমে বিপাশা, এবার ম্রুণালের নিশানায় অনুষ্কা! বললেন, 'ওই অভিনেত্রী তো এখন কাজও করেন না'

অনুষ্কা শর্মা ও ম্রুণাল ঠাকুর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 September 2025 23:38

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে ম্রুণাল ঠাকুর। সম্প্রতি বিপাশা বসুকে নিয়ে তাঁর এক মন্তব্য নিয়ে সমালোচনায় জড়িয়েছিলেন তিনি। এবার ফের নতুন এক সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হলো, যেখানে নাম না করেই অনুষ্কা শর্মাকে কটাক্ষ করেছেন বলে অভিযোগ উঠছে।

ভিডিওটি প্রথমে রেডিটে প্রকাশিত হয়। সেখানে ম্রুণালকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি এমন কোন সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন, যা পরে সুপারহিট হয়েছিল। ম্রুণাল উত্তর দেন, “অনেক সিনেমা আছে।” পরে চাপ দিলে তিনি বলেন, “ওই ছবিটা করলে হয়তো এক মুহূর্তের খ্যাতি পেতাম, কিন্তু আমি নিজেকে হারিয়ে ফেলতাম। যিনি ছবিটা করেছিলেন, তিনিও এখন আর কাজ করছেন না। আমি কখনও অস্থায়ী খ্যাতি চাইনি।”

যদিও ম্রুণাল কোনও নাম নেননি, কিন্তু নেটিজেনরা ধরে নিয়েছেন, এটি অনুষ্কা শর্মা এবং সুলতান সিনেমার প্রসঙ্গেই বলা। কারণ এর আগে সালমান খান নিজেই বলেছিলেন, সুলতান-এর জন্য প্রথমে ম্রুণালের কথা ভাবা হয়েছিল, কিন্তু তখন তাঁর শারীরিক গঠন কুস্তিগীরের চরিত্রের জন্য মানানসই ছিল না।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই রেডিট ব্যবহারকারীরা তীব্র সমালোচনা শুরু করেন। একজন লেখেন, “অন্য মহিলাদের ছোট করা মেয়েদের আমি পছন্দ করি না।” আরেকজনের বক্তব্য, “বিপাশাকে নিয়ে যা বলেছিলেন, সেটা ক্ষমা করা গিয়েছিল। কিন্তু এবার যা বললেন, সেটা স্পষ্টতই অহংকারের প্রকাশ।”


```