তরুণীকে ফ্ল্যাটে আটকে রেখে শারীরিক ও যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার বাংলার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ননসেন ওরফে শমীক অধিকারী।

শমীক অধিকারী
শেষ আপডেট: 5 February 2026 21:51
দ্য ওয়াল ব্যুরো: তরুণীকে ফ্ল্যাটে আটকে রেখে শারীরিক ও যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার হলেন বাংলার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ননসেন (Nonsane), আসল নাম শমীক অধিকারী ((shamik adhikary, nonsane, physical assault))। বৃহস্পতিবার বেহালা থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ২২ বছরের এক তরুণী। অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার সন্ধ্যায় শমীক অধিকারীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বেহালা থানায় এই ঘটনায় মামলা রুজু হয়েছে (কেস নম্বর ৩৩/২৬)। শমীকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৭(২), ১১৫(২), ৭, ৪ এবং ৩৫১(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
অভিযোগকারী তরুণীর দাবি, শমীক অধিকারী তাঁকে একটি ফ্ল্যাটে তালাবন্ধ করে রেখেছিলেন। শুধু মানসিক চাপ দেওয়াই নয়, তাঁকে মারধর করা হয় এবং তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তরুণীর বক্তব্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।
এই অভিযোগ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শমীক অধিকারীর অনুরাগী ও অনুসারী মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।