Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বন্দুক না থাকলে কী হত ঈশ্বর জানেন!' হঠাৎ হামলা গোবিন্দার বাড়িতে, অভিনেতাকে খুনের চেষ্টা?

গোবিন্দার বাড়িতে হামলার চেষ্টা হয়েছিল বলে চাঞ্চল্যকর দাবি করলেন ম্যানেজার শশী সিনহা।

'বন্দুক না থাকলে কী হত ঈশ্বর জানেন!' হঠাৎ হামলা গোবিন্দার বাড়িতে, অভিনেতাকে খুনের চেষ্টা?

গোবিন্দা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 February 2026 21:23

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক হুমকির মুখে পড়ছেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। সম্প্রতি একাধিক চাঞ্চল্যকর ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন তাঁর ম্যানেজার শশী সিনহা। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি শুধু গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতার সম্পর্ক নিয়েই নয়, অভিনেতার উপর হওয়া এক প্রাণঘাতী হামলার ঘটনাও বিস্তারিতভাবে তুলে ধরেছেন।

শশী সিনহার দাবি, ভোররাতে গোবিন্দার বাড়ির উপর আক্রমণের চেষ্টা চালিয়েছিল কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সেই ঘটনার সময় অভিনেতার কাছে বন্দুক এবং ফোন থাকায় কোনওক্রমে প্রাণে রক্ষা পান তিনি। ম্যানেজারের কথায়, “ঘটনাটি ঘটেছিল ভোর ৩টে বা সাড়ে ৩টের দিকে। হঠাৎই দেখি, একসঙ্গে অনেক লোক এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে। গোবিন্দার কাছে যদি বন্দুক না থাকত, তাহলে ঈশ্বরই জানেন কী হতো। ঈশ্বরকে ধন্যবাদ, না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। ভাগ্যিস ওঁর কাছে বন্দুক ছিল, তাই সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম।”

তিনি আরও জানান, ওই দিন গোবিন্দার সঙ্গে কোনও নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন না। শশী সিনহার দাবি, ঘটনার সমস্ত ভিডিও প্রমাণ তাঁর কাছে রয়েছে এবং প্রয়োজনে তিনি তা দেখাতেও প্রস্তুত। তাঁর কথায়, “ভোর ৪টের সময় আমি ছুটতে ছুটতে সেখানে পৌঁছই। পরে এফআইআরও করা হয়েছিল। এত দিন এসব কথা বলিনি। কিন্তু এখন বাজারে এমন কথা রটছে, যেন গোবিন্দার সঙ্গে কিছুই ঘটেনি। এমনকি বিষয়টিকে এমনভাবে উড়িয়ে দেওয়া হয়েছে, যেন গোবিন্দাই কোনও অপরাধী।”

এই প্রসঙ্গেই উঠে এসেছে ২০২৪ সালের আরেকটি বিতর্কিত ঘটনার কথা। সে বছর এক দুর্ঘটনায় কোনওমতে প্রাণে বেঁচে যান গোবিন্দা। নিজের বন্দুক থেকে ভুলবশত গুলি বেরিয়ে তাঁর হাঁটুতে লাগে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতাল থেকে বেরোতে দেখা গিয়েছিল অভিনেতাকে।

তবে ২০২৪ সালে এই ঘটনা নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছিলেন শশী সিনহা। সে সময় তিনি জানিয়েছিলেন, ভোর ৪টা ৪৫ নাগাদ বাড়ি থেকে বেরোচ্ছিলেন গোবিন্দা। খুব ভোরে কলকাতার ফ্লাইট ধরার কথা ছিল তাঁর। তখনই আলমারিতে বন্দুক রাখতে গিয়ে ভুলবশত নিজের হাঁটুতে গুলি চালিয়ে ফেলেন অভিনেতা। যদিও সাম্প্রতিক সাক্ষাৎকারে শশীর দাবি, ওই দিন গোবিন্দার উপর হামলার ঘটনাই ঘটেছিল।
 


```