Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শরীরে রাখা পলাশের শেষ চিহ্নও মুছে ফেললেন স্মৃতি, সব জল্পনাই তবে সত্যি?

বিয়ে স্থগিত হওয়ার পর ১১ দিন পর প্রকাশ্যে এলেন স্মৃতি মন্ধানা।

শরীরে রাখা পলাশের শেষ চিহ্নও মুছে ফেললেন স্মৃতি, সব জল্পনাই তবে সত্যি?

স্মৃতি মন্ধানা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 December 2025 19:54

দ্য ওয়াল ব্যুরো: মিউজিক ডিরেক্টর পলাশ মুচ্ছলের (Palaash Muchhal) সঙ্গে বিয়ে স্থগিত (Wedding Postponed) হওয়ার পর থেকে প্রকাশ্যে আর দেখা যায়নি ক্রিকেট তারকা স্মৃতি মন্ধানাকে (Smriti Mandhana)। অবশেষে প্রায় ১১ দিন পর নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করলেন তিনি। এই ভিডিওতে স্মৃতিকে দেখে অনুরাগীদের মনে তৈরি হয়েছে নতুন কৌতূহল। কী এমন ইঙ্গিত পাওয়া গেল সেই ভিডিও থেকে?

নভেম্বর মাসে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে। সেই মাসের ২৩ তারিখে দলের সহ-অধিনায়ক স্মৃতির সঙ্গে পলাশের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের দিন সকালেই সব ভেস্তে যায়। শুক্রবার স্মৃতি তাঁর ইনস্টাগ্রামে সাদা পোশাকে একটি ভিডিও পোস্ট করেন।

ভিডিওতে তিনি বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচের আগের অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। কিন্তু ভক্তরা তাঁর মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেন। স্মৃতির কণ্ঠস্বর ছিল বেশ ভাঙা। অনেকের দাবি, বিয়ে নিয়ে এত কাণ্ড ঘটে যাওয়ার ধকল তাঁর চোখেমুখে স্পষ্ট বোঝা যাচ্ছে।

সবচেয়ে বড় পরিবর্তনটি হল, স্মৃতির আঙুল ফাঁকা। যে আঙুলে পলাশ তাঁকে হীরের আংটি পরিয়ে দিয়েছিলেন, সেখানে কোনও আংটি দেখা যাচ্ছে না। অনেকের ধারণা, এই ভিডিওর মাধ্যমেই স্মৃতি হয়তো তাঁর এবং পলাশের বিয়ে ভেঙে যাওয়া নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিতে চেয়েছেন। আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন, ভিডিওটি কি বাগদান পর্ব সারার আগে শুট করা হয়েছিল? সেই উত্তর অবশ্য এখনও জানা যায়নি।

আজ স্মৃতি যখন এতদিন পর প্রকাশ্যে এলেন, তার ঠিক আগেই পলাশ মুচ্ছলকে দেখা গিয়েছিল প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হতে। বিয়ে স্থগিত হওয়ার পর সোমবারই পলাশ মুচ্ছলকে প্রথম প্রকাশ্যে তাঁর পরিবারের সঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছিল। এরপর নতুন বিয়ের তারিখ নিয়ে গুজব ছড়ালেও, স্মৃতির ভাই তা উড়িয়ে দেন। রেডিটে (Reddit) ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছিল, পলাশ বৃন্দাবনের শ্রী হিত রাধা কেলি কুঞ্জ আশ্রমে (বরাহা ঘাটের কাছে বৃন্দাবন পরিক্রমা মার্গে অবস্থিত) প্রেমানন্দজি মহারাজের দর্শন করতে গিয়েছিলেন। সেই নিয়েও সোশ্যাল মিডিয়ায় চর্চা কম হয়নি!
 


```