Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অভিনয় ভোলার নয়,' কিঁউকি সাস ভি কভি বহু থি দেখে স্মৃতির প্রশংসা নেটিজেনদের, উঠল মিহির প্রসঙ্গও

২৫ বছর কেটে গিয়েছে। তবু যেন সব কিছু হুবহু আগের মতোই। সেই তুলসি, সেই মিহির, সেই ঘর-সংসার-সমস্যার গল্প।

'অভিনয় ভোলার নয়,' কিঁউকি সাস ভি কভি বহু থি দেখে স্মৃতির প্রশংসা নেটিজেনদের, উঠল মিহির প্রসঙ্গও

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 30 July 2025 17:45

দ্য ওয়াল ব্যুরো: ২৫ বছর কেটে গিয়েছে। তবু যেন সব কিছু হুবহু আগের মতোই। সেই তুলসি, সেই মিহির, সেই ঘর-সংসার-সমস্যার গল্প। সময়ের স্রোত পেরিয়ে আবারও টেলিভিশনের পর্দায় ফিরল একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘কিঁউকি সাস ভি কভি বহু থি।’ প্রথম এপিসোড দেখে আপ্লুত সকলে। ভাসলেন নস্টালজিয়ায়।

২৯ জুলাই ২০২৫, সোমবার রাত থেকে স্টার প্লাসে শুরু হয়েছে এই বহু প্রতীক্ষিত সিকুয়েলের সম্প্রচার। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন দর্শকরা। ফিরে এসেছে একরাশ পুরনো স্মৃতি। প্রথম দিনের পর্বেই দেখা গেল, তুলসি বিরানি চরিত্রে আবার সেই স্মৃতি ইরানি, আর তাঁর স্বামী মিহিরের ভূমিকায় অমর উপাধ্যায়।

স্মৃতি ইরানি নিজে এখন দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কাজ করছেন। তার মাঝেই আবার অভিনয়ে ফিরলেন। আর সেই কামব্যাক দেখে  উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। একজন এক্স হ্যান্ডেলে লিখেছেন, '২৫ বছর পর আবার কিঁউকি শুরু হল, ভাবতেই পারছি না। সত্যিই লেজেন্ড হয়ে উঠেছে এই ধারাবাহিক।'

আর একজন মন্তব্য করেছেন, 'তুলসি এখনও আগের মতোই সুন্দর, সংযত আর মোহময়ী। ওঁর সেই দরজা খুলে পরিবারের পরিচয় দেওয়ার দৃশ্যটা যেন আবার ছোটবেলার স্মৃতি ফিরিয়ে আনল।' কারও কথায়, 'মিহির-তুলসির কেমিস্ট্রি এখনও আগের মতোই মধুর। ২৫ বছর পরেও তাঁদের দেখে মনে হচ্ছে সময় থেমে গেছে।'

একজন নতুন দর্শক লিখেছেন, 'আমি আগের সিজন দেখিনি। কিন্তু আজ মা’র সঙ্গে বসে নতুন পর্বটা দেখলাম। মজার কথা হল, আমি নিজেও নস্টালজিক হয়ে পড়লাম!'

তুলসি রূপে স্মৃতি ইরানির কাজের প্রশংসাও করছেন অনেকে। এক নেটিজেনের কথায়, 'এই সিরিজ প্রমাণ করে দিল, এক বার অভিনেতা হলে চিরকালই অভিনেতা থেকে যান তিনি। স্মৃতি ইরানিকে দেখে কে বলবে, তিনি সব ভুলে এতদিন সংসারে ও রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়িয়েছেন। এতদিন পর অভিনয়ে ফিরলেন! অভিনয় দেখে মন ভরে গেল।'

প্রথম পর্বেই একতা কাপুর দর্শকদের মন জিতে নিয়েছেন বলে মনে করছেন টেলি সমালোচকরা। ‘কিঁউকি সাস ভি কভি বহু থি, সিজন ২’ দেখা যাবে স্টার প্লাস চ্যানেলে প্রতি সন্ধ্যায়। সঙ্গে রয়েছে ডিজিটাল স্ট্রিমিং, জিও হটস্টার-এ।


```