Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড় পর্দার পর ওটিটি প্ল্যাটফর্মে আসবে না 'সিতারে জমিন পর', পয়সা দিয়ে দেখতে হবে ইউটিউবে

তিন বছর পর আবারও প্রেক্ষাগৃহে ফিরছেন আমির খান। ফিরছেন ‘সিতারে জামিন পর’ নিয়ে। শুনেই আপনার মনে হতে পারে, ‘তারে জমিন পর’ টিম আবারও হাজির নজর কাড়তে! 

বড় পর্দার পর ওটিটি প্ল্যাটফর্মে আসবে না 'সিতারে জমিন পর', পয়সা দিয়ে দেখতে হবে ইউটিউবে

‘সিতারে জামিন পর’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 28 May 2025 13:46

দ্য ওয়াল ব্যুরো: তিন বছর পর আবারও প্রেক্ষাগৃহে ফিরছেন আমির খান। ফিরছেন ‘সিতারে জামিন পর’ নিয়ে। শুনেই আপনার মনে হতে পারে, ‘তারে জমিন পর’ টিম আবারও হাজির নজর কাড়তে! সামান্য আবেগ নয়, এবার ছবি ভরপুর হাস্যরসে। তবে, দর্শকদের এখন যেটা নিয়ে সবচেয়ে বেশি হাসি পাচ্ছে— তা হল, এই ছবি বড় পর্দা ছাড়াও ইউটিউব ছাড়া আর কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে না। নেটফ্লিক্স? না। অ্যামাজন প্রাইম? না। হটস্টার? না।

হ্যাঁ, ইউটিউবে আসবে বটে, কিন্তু ‘পে-পার-ভিউ’ মডেলে — মানে ইউটিউবেও টাকা না দিলে ছবি দেখা নয়! দর্শকদের বক্তব্য, "প্ল্যাটফর্ম না থাকুক, প্ল্যান তো পকেট ফাঁকা করার!" এই ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় রাগের আগুন জ্বলেছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, “একটা ছবি যেটা হলিউডের ছাঁচে তৈরি, তার আবার সাবস্ক্রিপশন না নিয়ে দেখার উপায় নেই?” আবার অনেকেই পাল্টা ‘লাপাতা লেডিস’-এর মৌলিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

এই সমালোচনার মাঝেই ছবির প্রেক্ষাপট ঘিরেও বিতর্ক জিইছে। কাহিনির কিছু অংশ নাকি ‘তারে জমিন পর’ ছবির আবেগঘন কাঠামোকে হালকা করে এনে হাসির মোড়কে পরিবেশন করছে — এবং সেটা অনেকের মনপসন্দ নয়।

আমির খান এই ছবিতে অভিনয় করছেন দর্শীল সাফারি এবং জেনেলিয়া ডিসুজার সঙ্গে। মুক্তির দিন ২০ জুন। কিন্তু তার আগেই শুরু হয়েছে বিতর্কের কনসার্ট। ছবি দেখে চোখে জল আসবে কিনা জানা নেই, তবে ইউটিউবে দেখার সময় কার্ডের ব্যালান্স দেখে অনেকেরই চোখ কপালে উঠতে পারে!


```