Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত দীপিকা কক্কর, ইতিবাচক পোস্টে ভরসা জোগাল বলিউড

এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই 'সসুরাল সিমর কা' খ্যাত অভিনেত্রীকে মানসিকভাবে ভরসা জোগানোর চেষ্টা করেছেন প্রায় সকলে।

স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত দীপিকা কক্কর, ইতিবাচক পোস্টে ভরসা জোগাল বলিউড

দীপিকা কক্কর (ফাইল ছবি)

শেষ আপডেট: 28 May 2025 12:45

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ভুগছিলেন পেট ব্যথায়। সেকথা জানিয়েছিলেন নিজের অনুগামীদের। এবার দুঃসংবাদ দিলেন অভিনেত্রী দীপিকা কক্কর। জানালেন, স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত তিনি। লিভারে টেনিস বলের আকারে একটি টিউমার পাওয়া যায় প্রাথমিক চিকিৎসায়। পরে জানা যায়, সেটি ম্যালিগন্যান্ট।

দীপিকা ইনস্টা হ্যান্ডেলে লেখেন, 'গত কয়েক সপ্তাহ খুব কষ্টে কেটেছে। পেটের উপরের দিকে ব্যথা নিয়ে যখন হাসপাতালে গিয়েছিলাম, বুঝিনি এত বড় একটা ধাক্কা অপেক্ষা করছে। পরে জানতে পারি, লিভারে টেনিস বলের সাইজে একটি টিউমার আছে। এবং সেই টিউমার দ্বিতীয় স্তরের ম্যালিগন্যান্ট ক্যানসার। এটা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে অন্যতম।'

তবে রোগের ভয়াবহতা সত্ত্বেও দীপিকা আছেন ইতিবাচক। ইনস্টাতেই লেখেন, 'আমি পুরোপুরি আশাবাদী এবং মানসিকভাবে দৃঢ় আছি। ইনশাআল্লাহ্‌ এই পরিস্থিতি কাটিয়ে আবার আগের মতো সুস্থ হয়ে ফিরব। আমার গোটা পরিবার পাশে রয়েছে। আর আপনাদের সকলের ভালবাসা আর প্রার্থনা আমাকে ভরসা দিচ্ছে। ইনশাআল্লাহ্‌, আমাকে প্রার্থনায় রাখবেন। অনেক ভালবাসা রইল।'

এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই 'সসুরাল সিমর কা' খ্যাত অভিনেত্রীকে মানসিকভাবে ভরসা জোগানোর চেষ্টা করেছেন প্রায় সকলে। একজন লিখেছেন, 'আমি হতবাক। আপনি ফাইটার, ঠিক লড়াই জিতে ফিরে আসবেন। আমরা সবাই আপনার জন্য প্রার্থনা করছি।' আরেকজন লিখেছেন, 'আল্লাহ্‌ আপনাকে দ্রুত সম্পূর্ণ আরোগ্য দান করুন। আপনি নিশ্চয়ই আরও শক্তিশালী হয়ে ফিরবেন, ইনশাআল্লাহ্‌।'

দীপিকার এই লড়াইয়ে বলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রির সহকর্মীরাও পাশে দাঁড়িয়েছেন। অভিনেতা গৌরব খান্না তাকে ‘স্ট্রং’ থাকার বার্তা দেন, অভিনেত্রী শ্রদ্ধা আর্য পাঠিয়েছেন শুভেচ্ছা।

জানা গেছে, দীপিকার অস্ত্রোপচার আগেই নির্ধারিত ছিল, তবে জ্বরের কারণে সেটি কিছুটা পিছিয়ে যায়। সম্প্রতি তিনি বাড়িতে ফিরেছেন। তাঁর স্বামী, অভিনেতা শোয়েব ইব্রাহিম ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দীপিকার শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত আপডেট দিচ্ছেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।


```