Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

শ্রুতিকে নিয়ে স্কুটিতে জিয়াগঞ্জ ঘুরলেন অরিজিৎ, গানও শোনালেন! দেখা হল দুজনের, তারপর...

রবিবার সকালে শ্রুতি (Shruti Das) তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, জীবনের অন্যতম বড় স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। তিনি লেখেন, হঠাৎই মধ্যরাতে অরিজিৎ সিং  তাঁকে স্কুটিতে করে পুরো জিয়াগঞ্জ ঘুরিয়েছেন।

শ্রুতিকে নিয়ে স্কুটিতে জিয়াগঞ্জ ঘুরলেন অরিজিৎ, গানও শোনালেন! দেখা হল দুজনের, তারপর...

শ্রুতি দাস

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 12 April 2026 13:03

দ্য ওয়াল ব্যুরো: প্রিয় তারকার সঙ্গে হঠাৎ দেখা, স্কুটিতে জিয়াগঞ্জ ঘোরা আর গান শোনানোর মতো অবিশ্বাস্য এক অভিজ্ঞতা! এমন স্বপ্ন যেন বাস্তবের চেয়েও সুন্দর। ঠিক এমনই এক অনুভূতির কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। প্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh) সঙ্গে এক আবেগঘন মুহূর্তের গল্প শেয়ার করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাঁর পোস্ট, যদিও শেষটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। 

রবিবার সকালে শ্রুতি (Shruti Das) তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, জীবনের অন্যতম বড় স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। তিনি লেখেন, হঠাৎই মধ্যরাতে অরিজিৎ সিং  তাঁকে স্কুটিতে করে পুরো জিয়াগঞ্জ ঘুরিয়েছেন। সেই সময় গায়ক তাঁকে শোনান 'আজারে আ বরখা রে' গানটি। এরপর এক ছোট দোকানে বসে অরিজিৎ তাঁর কাছ থেকে গান শোনার অনুরোধ করেন। অভিনেত্রী সেই অনুরোধ রক্ষা করে গান শোনান, আর সেই মুহূর্তে তিনি আবেগে ভেঙে পড়েন।

 

শ্রুতি আরও লেখেন, গান শোনার পর অরিজিৎ তাঁর মাথায় হাত বুলিয়ে আদর করেন এবং আশীর্বাদ দেন। এই অভিজ্ঞতাকে তিনি নিজের জীবনের অন্যতম আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেন। তাঁর কথায়, এমন একটি স্বপ্ন সত্যি হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।

কিন্তু আনন্দের এই গল্পের শেষটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। পোস্টের শেষে অভিনেত্রী জানান, এই পুরো ঘটনাটি আসলে একটি স্বপ্ন ছিল। ঘুম ভেঙে যাওয়ার পর তিনি বুঝতে পারেন, এত সুন্দর মুহূর্ত বাস্তবে ঘটেনি। তাই খানিকটা হতাশ হয়ে তিনি লেখেন, “এত বড় স্বপ্নটা কি এভাবেই ভেঙে যাবে? আমি আবার ঘুমিয়ে পড়তে চাই।”

এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা প্রতিক্রিয়া। অনেকেই লিখেছেন, 'সকালের স্বপ্ন সত্যি হয়', আবার কেউ মন্তব্য করেছেন, 'গল্প হলেও সত্যি মনে হচ্ছে।' অনেকে আবার মজা করে বলেছেন, এমন স্বপ্ন সত্যি হলে সত্যিই অসাধারণ হত।

নেটিজেনদের একাংশের মতে, এটি শুধুই স্বপ্ন হলেও শ্রুতির আবেগ ও অনুভূতি এতটাই বাস্তব ছিল যে পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকে আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে সত্যিই একদিন অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন অভিনেত্রী।

সব মিলিয়ে এই ঘটনা বাস্তব না স্বপ্ন, তা নিয়ে বিতর্ক থাকলেও, শ্রুতি দাসের অনুভূতি ও তাঁর প্রকাশ করা আবেগ ইতিমধ্যেই মন ছুঁয়ে গেছে বহু মানুষের।


```