Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

হাবভাব থেকে চোখ-নাক সব এক! মেয়েকে নিয়ে শ্রীময়ীর প্রশ্নের মুখে খোদ কাঞ্চন

কালীপুজোর ঠিক আগে তাঁর ও কাঞ্চনের একমাত্র সন্তান কৃষভি ও কাঞ্চনের কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। আর সেখানেই স্পষ্ট বাবা- মা মেয়ের মুখ তো বটেই, হাবভাবও হুবহু এক।

হাবভাব থেকে চোখ-নাক সব এক! মেয়েকে নিয়ে শ্রীময়ীর প্রশ্নের মুখে খোদ কাঞ্চন

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 20 October 2025 16:47

দ্য ওয়াল ব্যুরো: নয় মাস গর্ভে ধারণ করেছেন তিনি। নানা প্রতিকূলতা পার করে জন্ম দিয়েছেন সুস্থ স্বাভাবিক সন্তানের। কিন্তু এ কী! তাঁর সঙ্গে নেই কোনও মিল! দেখতে তো বটেই এমনকি হাবভাবেও যেন বাবা বসানো। কথায় বলে 'পিতৃমুখী কন্যা সুখী'। তবে এতটা মিল! নিজেই যেন বিশ্বাস করতে পারছেন না অভিনেত্রী নিজেই। কথা হচ্ছে শ্রীময়ী চট্টরাজ মল্লিকের।

কালীপুজোর ঠিক আগে তাঁর ও কাঞ্চনের একমাত্র সন্তান কৃষভি ও কাঞ্চনের কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। আর সেখানেই স্পষ্ট বাবা- মা মেয়ের মুখ তো বটেই, হাবভাবও হুবহু এক। শ্রীময়ী লিখেছেন, “আমি দেখেছি বা জানি, মানুষ একই রকম দেখতে হয়। কিন্তু মুখের অঙ্গভঙ্গিও একইরকম! আমি বাধ্য হলাম কোলাজটা করতে। এটা কী হল কাঞ্চন মল্লিক?”

এই কোলাজটি পোস্ট করেছেন শ্রীময়ী চট্টরাজ।

গত বছর কালীপুজোর আবহেই জন্ম হয় তাঁদের কন্যার। জন্মের পর থেকেই ওই একরত্তিও হয়েছে কটাক্ষের শিকার। এমনকি তাঁর চেহারা হুবহু কাঞ্চনের মতো দেখতে হওয়ায় মিলেছে 'কাঞ্চন লাইট' আখ্যাও। যদিও এতে গর্বিত দম্পতি। মেয়ে বাবা অথবা মায়ের মতো দেখতে হবে সেটাই তো দস্তুর। তবে এতটা মিল হওয়ায় খানিক চমকে গিয়েছেন খোদ শ্রীময়ীও।

শ্রীময়ী কাঞ্চনের জীবনে পাকাপাকি ভাবে আসার পরেই তাঁদের বাড়িতে কালীপুজো শুরু হয়। এর আগে কাঞ্চনই জানিয়েছিলেন তাঁদের পুরনো বাড়িতে একটা সময় প্রতি বছর পুজো হলেও পরে তা বন্ধ হয়ে যায়। কালীপুজোর দিনেই কাঞ্চনের মায়ের সঙ্গে ঘটে যায় বেশ কিছু খারাপ ঘটনা। আর তাতেই বাধা পড়ে পুজোয়। বন্ধ হওয়া পুজোকে ফের চালু করেছেন কাঞ্চন-ঘরণী। প্রতি বার নির্জলা উপোস করে ভক্তিভরে মায়ের পুজো করেন শ্রীময়ী।


```