গত ২১ মে স্টার স্টাডেড অ্যাকশন থ্রিলার ‘King’-এর শুটিং দারুণ গতিতে শুরু হয়েছিল। মেহবুব স্টুডিওতে শাহরুখ খান, কন্যা সুহানা খান এবং অভিষেক বচ্চন ঝাঁপিয়ে পড়েছিলেন একেবারে স্পাই থ্রিলার অ্যাকশন দৃশ্যের জন্য।

শেষ আপডেট: 7 July 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: গত ২১ মে স্টার স্টাডেড অ্যাকশন থ্রিলার ‘King’-এর শুটিং দারুণ গতিতে শুরু হয়েছিল। মেহবুব স্টুডিওতে শাহরুখ খান, কন্যা সুহানা খান এবং অভিষেক বচ্চন ঝাঁপিয়ে পড়েছিলেন একেবারে স্পাই থ্রিলার অ্যাকশন দৃশ্যের জন্য।
কিন্তু এত ব্যস্ততার পর, বর্তমানে গোটা ইউনিট এক প্ল্যানড ব্রেক নিয়েছে! যদিও পুরো শুটিং থেকে অবকাশ নেওয়া হচ্ছে, তা সত্ত্বেও কিছুকিছু ছোট ইউনিটে ইন্ডোর সিকোয়েন্সের শুটিং চলবে আগামী কয়েক সপ্তাহ।
এক প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং শুরু হবে অগাস্টের শেষ সপ্তাহে, আর সে ক্ষেত্রে নতুন লোকেশন হিসেবে ফাইনাল হয়েছে হাঙ্গেরির বুদাপেস্ট, চেক প্রাগ, এবং সম্ভাব্যভাবে জার্মানির বার্লিনও। পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিকল্পনায় ইউরোপের অনাবিষ্কৃত লোকেশনে হবে অ্যাকশন ও চেজিং দৃশ্যগুলো– যা এই ছবির অন্যতম হাইলাইট ।
‘King’-এ শাহরুখ বাবার ভুমিকায় থাকবেন, এবং সুহানা তাঁর মেন্টরশিপে অভিনয় করতে চলেছেন, আর অভিষেক রয়েছেন প্রতিপক্ষের ভূমিকায় রয়েছেন। এ ছাড়া দীপিকা পাডুকোন ও রানি মুখার্জির মতো স্টাররাও রয়েছেন– যাঁদেরকে দেখার অপেক্ষায় রয়েছেন বিনোদনপ্রেমীরা।
এই প্রোজেক্টে রয়েছে তুমুল VFX এর কাজ, যা বেশিরভাগই শাহরুখ কেন্দ্রিক। ‘King’ এখন শুধু ঘরোয়া বাবা-মেয়ের গল্প নয়, বরং একটি আন্তর্জাতিক অ্যাকশন ফেস্ট। মুম্বইয়ের ব্যস্ততম সময়ে বিরতি নিয়েই অগাস্টে শুরু হচ্ছে ইউরোপের ম্যাসিভ শুটিং—যেখানে বুদাপেস্ট, প্রাগ আর বার্লিনে চেজ, যে কোনও সময় মিনি ক্রাইসিস সিন ও স্টান্টে ভরে ওঠবে। SSR Khan & Co-র এই পরবর্তী পদক্ষেপগুলো আরও বাড়িয়ে দেবে ছবির মান ও আকাঙ্ক্ষাকে।
আশা করা যাচ্ছে, এই বিরতি শুধুমাত্র একটি নতুন অ্যাকশনের প্রস্তুতি – যার জন্য সবাই উত্তেজিত!