Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আমার মৃত্যু নিয়ে মিথ্যে জল্পনা তৈরি করেছিলাম, আতঙ্কে ২০-২৫ বার ফোন করেছেন বাবা মা: শিল্পা

বলিউডের অভিনেত্রী শিল্পা শিরোডকরের কেরিয়ারজুড়ে রয়েছে একাধিক উত্থান-পতন। তবে সেই তালিকায় অন্যতম চাঞ্চল্যকর ঘটনা—তাঁর জীবিত থাকাকালীনই ছড়িয়ে পড়ে মৃত্যুর গুজব! 

আমার মৃত্যু নিয়ে মিথ্যে জল্পনা তৈরি করেছিলাম, আতঙ্কে ২০-২৫ বার ফোন করেছেন বাবা মা: শিল্পা

শিল্পা শিরোডকর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 July 2025 19:03

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অভিনেত্রী শিল্পা শিরোডকরের কেরিয়ারজুড়ে রয়েছে একাধিক উত্থান-পতন। তবে সেই তালিকায় অন্যতম চাঞ্চল্যকর ঘটনা—তাঁর জীবিত থাকাকালীনই ছড়িয়ে পড়ে মৃত্যুর গুজব! ঘটনাটি ঘটে ১৯৯৫ সালে ‘রঘুবীর’ ছবির শুটিং চলাকালীন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, তখন তিনি মানালিতে শুটিং করছিলেন। আর ঠিক সেই সময়ই দেশজুড়ে খবর ছড়ায়—শিল্পা শিরোডকর গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন।


পিঙ্কভিলা-কে দেওয়া এক সাক্ষাৎকারে শিল্পা স্মৃতিচারণা করে বলেন, “আমি তখন কুলু-মানালিতে ছিলাম। আমাদের সময় তো মোবাইল ফোন ছিল না। তাই আমার বাবা হোটেলে ফোন করেই চলেছিলেন। আমি তখন সুনীল শেট্টির সঙ্গে শ্যুট করছিলাম। যাঁরা শুটিং দেখতে এসেছিলেন, তাঁরাও ঘেঁটে গিয়েছিলেন—এটা শিল্পা তো? ওকে তো গুলি করে মেরে দিয়েছে!”


শুটিং সেরে হোটেলের ঘরে ফিরে তিনি দেখেন, ২০-২৫টি মিসড কল পড়ে রয়েছে। তখনই বোঝেন, বড় কিছু হয়েছে। তিনি জানান, “আমার বাবা-মা দিশেহারা হয়ে পড়েছিলেন। কারণ একটি খবরের কাগজের হেডলাইন ছিল—‘শিল্পা শিরোডকর গুলিবিদ্ধ হয়ে মৃত।’”


পরবর্তীতে জানা যায়, ছবির প্রযোজক গুলশন কুমার-ই নাকি এই কৌশলের নেপথ্যে। শিল্পা বলেন, “আমার সঙ্গে কেউ কিছু বলেনি। আমি নিজেই শেষ মানুষ ছিলাম যিনি এই গুজবের কথা জেনেছিলেন। তখন কোনও PR টিম বা প্রচার পরিকল্পনা কিছুই ছিল না। গুলশনজি পরে আমাকে বলেন, এটা নাকি একটা প্রোমোশনাল টেকনিক ছিল। শুনে আমি বলেছিলাম, ‘ঠিক আছে, তবে হ্যাঁ, একটু বেশিই হয়ে গিয়েছিল।’”


তবে ছবি ভাল চলেছিল, তাই বিষয়টি নিয়ে রাগ করেননি অভিনেত্রী। বরং বিস্মিতই হন এমন কৌশলের কথা শুনে। শিল্পা বলেন, “তখন তো কেউ অনুমতি নিয়েও কিছু করত না। আমরা শুধু কাজ করতাম। যে যা বলত, সেটাই শুনে চলতাম।”

বর্তমানে শিল্পা শিরোডকর ফিরছেন নতুন এক ভূমিকায়। তাঁকে দেখা যাবে তেলুগু সুপারন্যাচারাল থ্রিলার ‘জাতাধার’-এ। ছবিটি পরিচালনা করছেন ভেঙ্কট কল্যাণ, প্রযোজনা করেছেন জি স্টুডিওস। এই ছবিতে শিল্পার সঙ্গে থাকছেন সুধীর বাবু এবং সোনাক্ষী সিনহা।


```