Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মধুমিতার বিয়ে! কোন তারিখে বসছেন পিঁড়িতে! কী বললেন অভিনেত্রী?

টলিউডের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। সাম্প্রতিক এক ফেসবুক পোস্ট ঘিরে তাঁর নাম জড়িয়ে উঠেছে বিশাল এক গুঞ্জনে—ডিসেম্বরের ৫ তারিখে বিয়ে এবং ৭ তারিখে ‘বৌভাত’! 

মধুমিতার বিয়ে! কোন তারিখে বসছেন পিঁড়িতে! কী বললেন অভিনেত্রী?

মধুমিতা-দেবমাল্য

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 21 July 2025 16:36

দ্য ওয়াল ব্যুরো: টলিউডের জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। সাম্প্রতিক এক ফেসবুক পোস্ট ঘিরে তাঁর নাম জড়িয়ে উঠেছে বিশাল এক গুঞ্জনে—ডিসেম্বরের ৫ তারিখে বিয়ে এবং ৭ তারিখে ‘বৌভাত’! চারদিকে কানাঘুষো, পোস্ট শেয়ার, শুভেচ্ছা—যেন সত্যি সত্যিই পিঁড়িতে বসে পড়ছেন অভিনেত্রী! তবে সেই খবরের সত্যতা যাচাই করতে ‘দ্য ওয়াল’ ফোন করল তাঁকে, মধুমিতা সাফ জানালেন, “না, এই খবরটা একেবারেই ঠিক নয়।”


তবে এখানেই শেষ নয়। এই ‘ভুল’ খবরের মাঝেই নিজেই বললেন, “হ্যাঁ, বিয়ে করছি ঠিকই। তবে এখনই তারিখ জানাতে চাইছি না।” ব্যস! এতেই যেন ভক্তদের কৌতূহলের পারদ চড়ে আরও অনেকখানি।


গত বছরের দুর্গাপুজোয় প্রথম প্রকাশ্যে আসে মধুমিতা ও দেবমাল্য চক্রবর্তীর সম্পর্ক। দেবমাল্য কিন্তু গ্ল্যামার দুনিয়ার কেউ নন, পেশায় তিনি আইটি ইঞ্জিনিয়ার। দুই ভিন্ন জগতের মানুষ, কিন্তু ভালোবাসা তো সব সীমার ঊর্ধ্বে। 


প্রেম যেমন আছে, তেমনই আছে টুকটাক ঝগড়া—যা একবার নিজেই বলেছেন মধুমিতা, “এই পাঁচ মাসে জীবন অনেক বদলেছে। প্রতিদিন ঝগড়া লেগেই থাকে, কিন্তু আমি চাই না সেটা কখনও থেমে যাক।” ভালোবাসার এই খুনসুটি যে সম্পর্ককে আরও গভীর করে, তা-ই যেন বোঝাতে চাইলেন তিনি।


জানা গিয়েছে, মধুমিতা ও দেবমাল্য ইতিমধ্যেই বিয়ে নিয়ে নিজেদের মধ্যে সিদ্ধান্তে পৌঁছে গিয়েছেন। দু’জনেরই প্রিয় ঋতু শীতকাল, ফলে এই সময়টাকেই ঘিরেই ঘনাচ্ছে জল্পনা। তবে ঠিক কোন শীতের দিনে সাত পাকে বাঁধা পড়বেন, তা এখনও তাঁরা গোপনই রেখেছেন।


প্রসঙ্গত, ২০১৫ সালে ধারাবাহিক ‘সবিনয় নিবেদন’এর সময় অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন মধুমিতা। ২০১৯-এ সেই সম্পর্ক ভেঙে যায়। তারপর দীর্ঘ ছয় বছর একাই ছিলেন তিনি। এবার ফের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী।


গুঞ্জনের হাওয়ায় কখনও কখনও কিছু খবর ঠিক হয় না—তবু তার মধ্যে থেকেও উঠে আসে এমন কিছু সত্যি, যা মন ছুঁয়ে যায়। মধুমিতা ও দেবমাল্যর প্রেমের গল্প এখন আর গোপন নয়, তবে তাঁদের বিয়ের তারিখ এখনও ধোঁয়াশার মধ্যে। তবে একথা নিশ্চিত, জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে তাঁরা প্রস্তুত।


আর ভক্তদের চোখ এখন সেদিকেই—কবে, কোথায়, কীভাবে—জানার সেই শুভদিনটির অপেক্ষায় যেন দিন গোনা শুরু হয়ে গেছে। প্রেমের যে গল্পটা শুরু হয়েছিল পুজোর ভিড়ে, তারই পূর্ণতা যেন পাবে এক অনন্য, মিষ্টি শীতের সকালে—যেখানে ভালোবাসাই হবে একমাত্র আমন্ত্রণপত্র।


```