Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রাজ কুন্দ্রাকে বিয়ের করার আগে 'কঠিন শর্ত' দিয়েছিলেন শিল্পা, না মানলে সব শেষ!

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা তাঁদের প্রেমকাহিনি নিয়ে এক বিশেষ তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, শিল্পাকে বিয়ে করার জন্য তাঁকে লন্ডন ছেড়ে মুম্বইয়ে চলে আসতে হয়েছিল।

রাজ কুন্দ্রাকে বিয়ের করার আগে 'কঠিন শর্ত' দিয়েছিলেন শিল্পা, না মানলে সব শেষ!

শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 August 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা। জীবনের নানা উত্থান-পতনের মধ্য দিয়ে তাঁরা একে অপরের পাশে থেকেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা তাঁদের প্রেমকাহিনি নিয়ে এক বিশেষ তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, শিল্পাকে বিয়ে করার জন্য তাঁকে লন্ডন ছেড়ে মুম্বইয়ে চলে আসতে হয়েছিল।

রাজ কুন্দ্রা জানান, শিল্পার একটাই শর্ত ছিল, তিনি কোনওভাবেই ভারত ছেড়ে অন্য দেশে থাকবেন না। রাজ কুন্দ্রা বলেন, “শিল্পা আমাকে স্পষ্ট করে বলে দিয়েছিল, আমি কোনও বিদেশি বা এনআরআইকে বিয়ে করব না। আমাকে ভারতেই থাকতে হবে, আমি দেশ ছাড়তে পারব না।”

লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা রাজ ২০০৭ সালে দুবাই চলে যান। সেখানেই শিল্পার একজন ম্যানেজারের মাধ্যমে তাঁদের বন্ধুত্ব হয়। রাজ বলেন, “কথা বলতে বলতে আমাদের খুব ভাল সম্পর্ক তৈরি হয়। তখন থেকেই আমি ওকে জয় করার চেষ্টা শুরু করি।”

শিল্পা ভারতে থাকার ব্যাপারে এতটাই দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে, রাজ কুন্দ্রা শিল্পাকে বোঝানোর জন্য ভারতে নিজের কোনো সম্পত্তি না থাকা সত্ত্বেও একজন রিয়েল এস্টেট এজেন্টকে ফোন করে দ্রুত তাঁদের জন্য একটি ফ্ল্যাট কিনে নেন। এরপরই তিনি শিল্পাকে বিয়ের প্রস্তাব দেন।

রাজের এই সিদ্ধান্তে মুগ্ধ হয়ে শিল্পা তাঁকে বিয়ে করতে রাজি হন। রাজ বলেন, “আমার কাছে এটা কোনো বড় ব্যাপার ছিল না। আমি যেকোনো জায়গা থেকে কাজ করতে পারতাম। ওর ওপর আমার মন বসে গিয়েছিল, তাই আমাকে সব চেষ্টা করতে হয়েছিল। আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ওকে কখনো ভারত ছাড়তে বাধ্য করব না। আমরা শুধু ছুটির জন্য বাইরে যাব। ও ভারতেরই মেয়ে, তাই আমরা ভারতেই থাকব।”

সম্প্রতি এই দম্পতি বৃন্দাবনে গিয়েছিলেন। সেখানে একটি ভিডিওতে দেখা যায়, রাজ কুন্দ্রা আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের স্বাস্থ্য সংক্রান্ত কথা শুনছেন। মহারাজের দুটো কিডনিই অকেজো হয়ে গিয়েছে শুনে আবেগপ্রবণ হয়ে রাজ তাঁকে নিজের কিডনি দেওয়ার প্রস্তাব দেন। যদিও মহারাজ সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন।


```