Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

শিল্পার ভিতরে বাইরে দু’রকম ছবি? মুম্বইয়ের বাড়িতে আয়কর হানা, ৬০ কোটি টাকার প্রতারণা মামলার যোগ

বেঙ্গালুরু পুলিশ দু’টি পাবের বিরুদ্ধে মঙ্গলবার মামলা রুজু করেছে। তার পর ২৪ ঘণ্টার মধ্যেই এদিন তল্লাশি চালানো হয়েছে শিল্পার বাড়িতে।

শিল্পার ভিতরে বাইরে দু’রকম ছবি? মুম্বইয়ের বাড়িতে আয়কর হানা, ৬০ কোটি টাকার প্রতারণা মামলার যোগ

শিল্পা শেট্টি

শঙ্খদীপ দাস, মুখ্য সম্পাদক, দ্য ওয়াল

শেষ আপডেট: 18 December 2025 21:13

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty IT Raid) মুম্বইয়ের বাসভবনে বুধবার আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। এই অভিযান শিল্পার মালিকানাধীন হসপিটালিটি ব্যবসা সংক্রান্ত একটি মামলার সঙ্গে যুক্ত বলে সূত্রের খবর। বেঙ্গালুরুর বাস্টিয়ান গার্ডেন সিটি নামে একটি পাবকে ঘিরে প্রায় ৬০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত চলছে।

এর আগেও একই মামলার সূত্র ধরে বেঙ্গালুরুতে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। তদন্তকারীদের মতে, শিল্পা শেট্টির হোটেল ও পাব ব্যবসার আর্থিক লেনদেন খতিয়ে দেখতেই এই অভিযান।

বেঙ্গালুরু পুলিশ দু’টি পাবের বিরুদ্ধে মঙ্গলবার মামলা রুজু করেছে। তার পর ২৪ ঘণ্টার মধ্যেই এদিন তল্লাশি চালানো হয়েছে শিল্পার বাড়িতে। ওই তালিকায় রয়েছে বাস্টিয়ান গার্ডেন সিটিও, যার সহ-মালিক শিল্পা শেট্টি। অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক পরেও এই পাবগুলি খোলা ছিল এবং সেখানে অতিথিদের পরিষেবা দেওয়া হচ্ছিল।

বাস্টিয়ান পাবের প্রতিষ্ঠাতা সংস্থা বাস্টিয়ান হসপিটালিটি। ব্যবসায়ী রঞ্জিত বিন্দ্রার মালিকানাধীন এই সংস্থায় ২০১৯ সালে ৫০ শতাংশ অংশীদারি কিনেছিলেন শিল্পা শেট্টি। পৃথকভাবে চার্চ স্ট্রিটের কাছে অবস্থিত বাস্টিয়ান পাবেও আয়কর দফতরের একটি দল হানা দেয় এবং সম্ভাব্য কর ফাঁকির অভিযোগে আর্থিক নথি পরীক্ষা করে।

অভিযোগ প্রসঙ্গে শিল্পা শেট্টি সমস্ত দাবি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, অভিযোগগুলি ভিত্তিহীন এবং বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাই কোর্টে একটি মামলা বিচারাধীন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজেও নতুন করে বিতর্ক তৈরি হয়। ১১ ডিসেম্বর রাত সাড়ে একটা নাগাদ পাবের ভিতরে দুই দল অতিথির মধ্যে তীব্র বচসার দৃশ্য ধরা পড়ে। যদিও বড় ধরনের শারীরিক সংঘর্ষ হয়নি বলে জানিয়েছে পুলিশ।

একইসঙ্গে রেসিডেন্সি রোডের সাওয়ারবেরি পাবের বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ। অতীতে এই পাবেই অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নাম জড়িয়ে একটি ঘটনায় শোরগোল হয়েছিল। অভিযোগ ছিল, সেখানে একটি আপত্তিকর অঙ্গভঙ্গি কিছু মহিলাকে অস্বস্তিতে ফেলেছিল।

ভিডিও ফুটেজে দেখা যায়, দু’টি পাবই অনুমোদিত সময়সীমার বাইরে খোলা ছিল। সেই কারণেই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রাকে (Shilpa Shetty-Raj Kundra) নিয়ে গত কয়েক বছর ধরে লাগাতার বিতর্ক চলছে। রাজের বিরুদ্ধে অভিযোগ ছিল আরও কুৎসিত। তা ছাড়া পরে আর্থিক অনিয়মের অভিযোগও উঠেছিল রাজ কুন্দ্রার বিরুদ্ধে। শিল্পার সমসাময়িক কোনও অভিনেত্রীকে এ ধরনের অভিযোগ বড় একটা শোনা যায় না।


```