Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পর্নকাণ্ডের পর নতুন বিপদ! আইনি ঝামেলার মাঝেই নতুন রেস্তরাঁ খুলছেন শিল্পা শেট্টি

পর্নকাণ্ড, ৬০ কোটির মামলা, ইডির বাজেয়াপ্তি—সব বিতর্কের মাঝেই নতুন রেস্তরাঁর ঘোষণা শিল্পা শেট্টির।

পর্নকাণ্ডের পর নতুন বিপদ! আইনি ঝামেলার মাঝেই নতুন রেস্তরাঁ খুলছেন শিল্পা শেট্টি

শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 December 2025 18:51

দ্য ওয়াল ব্যুরো: শিল্পা শেট্টি (Shilpa Shetty) এবং রাজ কুন্দ্রার (Raj Kundra) ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবনে যেন বিতর্কের কালো মেঘ কিছুতেই কাটছে না। পর্নকাণ্ডের রেশ কাটতে না কাটতেই নতুন করে একের পর এক আইনি জটিলতায় জর্জরিত এই তারকাদম্পতি। এবার তাঁদের জনপ্রিয় রেস্তরাঁ ‘বাস্তিয়ান’ (Bastian) এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ ‘আম্মাকাই’ (Ammaakai) নিয়ে শুরু হয়েছে চরম শোরগোল।

গত কয়েক মাসে রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির ওপর দিয়ে একের পর এক ঝোড়ো হাওয়া বয়ে গেছে। ৬০ কোটির আর্থিক জালিয়াতির মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে তাঁদের। ইডি (ED) তাঁদের প্রায় ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। লুকআউট নোটিস জারি হওয়ার কারণে আদালতের নির্দেশে তাঁদের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা রয়েছে।

বেঙ্গালুরু ও মুম্বইয়ে রেস্তরাঁ বিভ্রাট শিল্পার মালিকানাধীন জনপ্রিয় রেস্তরাঁ 'বাস্তিয়ান' এখন প্রশাসনের নজরে। সম্প্রতি বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে এই রেস্তরাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, সরকারি সময়সীমা লঙ্ঘন করে গভীর রাত পর্যন্ত সেখানে পার্টি চলছিল। এই ঘটনায় রেস্তরাঁর ম্যানেজারকেও আটক করা হয়। এর মাত্র ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার মুম্বইয়ের দাদর এলাকায় অবস্থিত 'বাস্তিয়ান'-এ তল্লাশি চালায় আয়কর বিভাগ।

নতুন ইনিংস ‘আম্মাকাই’ এবং সমালোচনার ঝড় এতসব বিতর্কের মাঝেই বৃহস্পতিবার শিল্পা শেট্টি তাঁর নতুন রেস্তরাঁ ‘আম্মাকাই’-এর উদ্বোধনের কথা ঘোষণা করেন। বান্দ্রায় অবস্থিত এই নতুন ঠিকানায় দক্ষিণ ভারতীয় খাবার পরিবেশন করা হবে। সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই প্রচার শুরু করেন।

তবে এই নতুন ব্যবসার খবর দিতেই নেটিজেনদের একাংশের রোষানলে পড়েছেন অভিনেত্রী। সমালোচকদের প্রশ্ন, "প্রতিদিন কোটি টাকা আয় হওয়া সত্ত্বেও কেন আদালতের দেনা মেটাচ্ছেন না?" আরও একজনের প্রশ্ন, "এই রেস্তরাঁ খোলার টাকাও কি অন্যের থেকে আত্মসাৎ করা?" কেউ আবার জিজ্ঞাসা করেছেন, "একটা রেস্তরাঁ নিয়ে বিতর্কের শেষ নেই, আবার নতুন কাণ্ড!"
 


```