এই সপ্তাহের টিআরপি চার্ট বলছে ধারাবাহিকটি পেয়েছে ৫.৯ নম্বর। যা তাঁকে নামিয়ে এনেছে অষ্টম স্থানে। ওই একই নম্বর পেয়ে আরও এক ধারাবাহিক রয়েছে ওই একই স্থানে। তা হল প্রতীক সেন অভিনীত 'আমাদের দাদামণি'।
.jpg.webp)
শেষ আপডেট: 18 December 2025 16:52
দ্য ওয়াল ব্যুরো: আরও এক বৃহস্পতিবার। আরও একবার প্রকাশ্যে এসেছে টিআরপি তালিকা। কে কত নম্বরে রয়েছে সে হিসেব ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন দর্শক। তবু ফোকাসে এক ধারাবাহিক। তা হল 'চিরদিনই তুমি যে আমার।' এই মুহূর্তে ওই ধারাবাহিকে বিয়ের ট্র্যাক চলছে। গায়ে হলুদ থেকে মেহেন্দির অনুষ্ঠান-- সবই দেখানো হচ্ছে নিয়মমাফিক। দর্শক বুঁদ, সামাজিক মাধ্যম ছয়লাপ। তবে টিআরপি চার্ট বের হতেই দর্শকদের মন কিছুটা হলেও খারাপ! এত হাইপ, এত জনপ্রিয়তা, কিন্তু প্রতিফলন কোথায়?
এই সপ্তাহের টিআরপি চার্ট বলছে ধারাবাহিকটি পেয়েছে ৫.৯ নম্বর। যা তাঁকে নামিয়ে এনেছে অষ্টম স্থানে। ওই একই নম্বর পেয়ে আরও এক ধারাবাহিক রয়েছে ওই একই স্থানে। তা হল প্রতীক সেন অভিনীত 'আমাদের দাদামণি'।
'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটিকে নিয়ে গত দু'মাসে বয়ে গিয়ে বিতর্কের ঝড়। নায়িকা বদল হয়েছে। এসেছেন নতুন মুখ শিরিন পাল। ধারাবাহিকটি অন্যতম প্রধান চালিকাশক্তি জিতু কামাল যদিও এই নতুন নায়িকার প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠান সেরা অভিনেতার তকমা পেয়েছেন তিনি। সেই পুরস্কারও তিনি ভাগ করে নিয়ছেন শিরিনের সঙ্গে।
সিরিয়ালের সেটে উপস্থিত কলাকুশলীরা জানাচ্ছেন, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। যা নিয়ে সমস্যা হয়েছে অতীতে তা এখন আর নেই। নতুন মেয়ে শিরিনের সঙ্গে কাজে অসুবিধে হচ্ছে না কারও! কিন্তু টিআরপি? তা এড়িয়ে যাওয়া কি এতই সোজা? উঠছে প্রশ্ন।