Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গলায় রুদ্রাক্ষ, শিবলিঙ্গে দুধ ঢেলে অভিষেক! 'হর হর মহাদেব' বলে বনতারায় বিরল অবতারে মেসি

গলায় রুদ্রাক্ষের মালা, শিবলিঙ্গে দুধ ঢেলে অভিষেক-বনতারায় একেবারে ধার্মিক অবতারে ধরা দিলেন লিওনেল মেসি। অনন্ত আম্বানির উপস্থিতিতে ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখর মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়।

গলায় রুদ্রাক্ষ, শিবলিঙ্গে দুধ ঢেলে অভিষেক! 'হর হর মহাদেব' বলে বনতারায় বিরল অবতারে মেসি

শিব আরাধনায় মেসি (সংগৃহীত ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 17 December 2025 23:05

দ্য ওয়াল ব্যুরো: রাতারাতি সফরসূচি বদলে গিয়েছিল। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই, দিল্লির ব্যস্ত সফর শেষ হতেই বিশেষ ব্যবস্থায় তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় জামনগরে। গন্তব্য-অনন্ত আম্বানির (Anant Ambani) স্বপ্নের প্রকল্প বনতারার (Vantara) অন্দরে থাকা শিবমন্দির। শোনা যাচ্ছে, এই আচমকা সফরের জন্য আম্বানি পরিবারের তরফে খরচও হয়েছে মোটা অঙ্কের। কিন্তু সব আয়োজন, সব জাঁকজমক ছাপিয়ে আলো কেড়েছে একটাই দৃশ্য-ধার্মিক অবতারে লিওনেল মেসি (Lionel Messi)।

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকাকে (Argentine football icon) সেখানে দেখা গেল একেবারে ভক্তের রূপে। গলায় রুদ্রাক্ষের মালা, চোখে গভীর ভক্তি। বনতারার ভিতরে থাকা শিবমন্দিরে (Shiva temple) ঢুকে মেসি শিবলিঙ্গে জল ঢালেন, দুধ ঢেলে অভিষেক করেন। ফুল ও বেলপাতা অর্পণ করে মাথা ঝুঁকিয়ে প্রণাম পর্যন্ত করেন। শুধু তাই নয়, উপস্থিত সকলের সঙ্গে গলা মিলিয়ে উচ্চারণ করেন—“হর হর মহাদেব।” সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়।

এই সফরে মেসির সঙ্গে ছিলেন তাঁর দুই সতীর্থ লুইস সুয়ারেজ (Luis Suarez) এবং রদ্রিগো ডি’পল (Rodrigo De Paul)। তিন জনকেই হিন্দু রীতি মেনে পুজো দিতে দেখা গিয়েছে। ধ্যানে চোখ বন্ধ করে বসে থাকা মেসি ও সুয়ারেজের ছবিও সামনে এসেছে। অনন্ত আম্বানির পাশে দাঁড়িয়ে শিবের মাথায় জল ঢালেন মেসি—এই দৃশ্য বিরল, বিশেষও।

জানা গিয়েছে, জামনগরে পৌঁছনোর পর আম্বানি পরিবারের সদস্যরা মেসি ও তাঁর সতীর্থদের একেবারে পারিবারিক অতিথির মতোই আপ্যায়ন করেছেন। বনতারার অন্দরমহলে নিয়ে গিয়ে চিড়িয়াখানার নানা দিক ঘুরিয়ে দেখান অনন্ত নিজে। প্রায় ৩০০০ একর বিস্তৃত বনতারায় রয়েছে ৪৩ প্রজাতির প্রায় ২০০০ প্রাণী। এশিয়ার বিরল সিংহ, তুষারচিতা (Snow Leopard), একশৃঙ্গ গণ্ডার (One-horned Rhino)-সহ বহু বিপন্ন ও বিরল প্রাণীর বাস এখানে।

শুধু দর্শনেই থেমে থাকেননি ফুটবলের রাজপুত্র। বিভিন্ন জীবজন্তুর সঙ্গে তাঁর আলাপ হয়। সূত্রের খবর, মেসির সম্মানে বনতারার একটি সিংহশাবকের নাম রাখা হয়েছে ‘লিওনেল’ (Lionel)। এই নামকরণ ঘিরেও কৌতূহল কম নয়।

আর্জেন্টিনার মহাতারকা দেশ ছাড়ার পরই প্রকাশ্যে এসেছে বনতারার শিবমন্দিরে তাঁর আরাধনার একের পর এক দৃশ্য। ফুটবল মাঠের বাইরেও যে মেসি এক গভীর বিশ্বাসী মানুষ, সেই ছবিটাই যেন আরও একবার স্পষ্ট হয়ে উঠল জামনগরের এই সফরে। 


```