Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গণেশ চতুর্থী পালন করতে পারলেন না শিল্পার, মন খারাপ নিয়ে লিখলেন, 'বাপ্পা ছাড়া বাড়ি...'

গণেশ চতুর্থীতে পরিবারের প্রয়াণের কারণে বাপ্পাকে আনতে পারেননি শিল্পা শেট্টি। সোশ্যাল মিডিয়ায় পুরনো ভিডিও শেয়ার করে লিখলেন আবেগঘন বার্তা।

 

গণেশ চতুর্থী পালন করতে পারলেন না শিল্পার, মন খারাপ নিয়ে লিখলেন, 'বাপ্পা ছাড়া বাড়ি...'

শিল্পা শেট্টি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 August 2025 19:23

দ্য ওয়াল ব্যুরো: আজ সারা দেশে উচ্ছ্বাসের সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বিশেষত মুম্বইতে রঙের উৎসব, গানের সুর আর ভক্তির আবহে মাতোয়ারা শহর। বলিউডের বহু তারকাও বাড়িতে এনেছেন ভগবান গণেশের মূর্তি। কিন্তু এর মধ্যেই মনখারাপ শিল্পা শেট্টির।

প্রতি বছরই জমকালো আয়োজনে শিল্পার বাড়িতে আসে বাপ্পা। একটানা ১১ দিন ধরে চলে ভক্তিভরে পুজো আর আরাধনা। কিন্তু এবার পরিবারের এক কাছের মানুষের প্রয়াণে তিনি বাপ্পাকে বাড়িতে আনতে পারেননি। তাই সোশ্যাল মিডিয়ায় পুরনো এক ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।

ভিডিওতে দেখা যাচ্ছে, শিল্পা তাঁর স্বামী রাজ কুন্দ্রা আর দুই সন্তানকে নিয়ে ভগবান গণেশের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “বাপ্পা ছাড়া বাড়ি অসম্পূর্ণ। তুমি না থাকলেও আশীর্বাদে আমাদের হৃদয় সবসময় পূর্ণ।”

 ভক্তরাও আবেগে ভেসেছেন এই পোস্টে। কেউ লিখেছেন, আগামী বছর তিনি আবারও জাঁকজমকের সঙ্গে উৎসব করবেন। কেউ আবার স্মরণ করেছেন তাঁর নাচের ঝলক।

এদিকে, শিল্পা এখন ছোটপর্দায় ‘সুপার ড্যান্সার’ রিয়েলিটি শোর বিচারক হিসেবে ব্যস্ত। খুব শিগগিরই তিনি ফিরছেন বড়পর্দায়ও, সঞ্জয় দত্ত, নোরা ফাতেহিদের সঙ্গে ‘কেডি: দ্য ডেভিল’ ছবিতে। মুক্তি পাবে ৪ সেপ্টেম্বর।


```